"বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি"- উদ্দীপক ও 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের আলোকে সত্যতা যাচাই করো।
উত্তর: “বহু যুবককে দেখিয়াছে যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কালমূর্তি”- উক্তিটি সত্য, কারণ গল্পের তরুণ চরিত্রগুলোর মধ্যে যৌবনের বাহ্যিক রূপ থাকলেও ভেতরে বার্ধক্যের জড়তা দেখা যায়। গল্পের তরুণ চরিত্র মহিন্দর ও সলিমউদ্দিন যুবক হলেও তাদের চিন্তা জড় এবং সংকীর্ণ। তারা বুড়ো কপিলদাসকে উপেক্ষা করে কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। তারা জড়তা ও ভীতিতে কাবু হয়ে প্রতিবাদী পদক্ষেপ নেয় না। উদ্দীপকে বলা হয়েছ, যৌবনের আড়ালে বার্ধক্য লুকিয়ে থাকতে পারে। সব ক্ষেত্রে বাহ্যিকভাবে সেটা বোঝা যায় না। গল্পের মহিন্দর ও অন্য তরুণরা কপিলদাসকে অক্ষম ভাবলেও নিজেরা প্রতিবাদে এগিয়ে আসে না। তাই তারাই প্রকৃত বার্ধক্যগ্রস্ত। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে দেখা যায় যে ছেলে মহিন্দর কপিলদাসকে 'তুই বুঢ়া' বলে বারবার অপমান করে। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন মহিন্দরের মতো তরুণরাই নিষ্ক্রিয় থাকে। অন্যদিকে বুড়ো কপিলদাস জীর্ণ শরীরেও তির-ধনুক হাতে এগিয়ে যায়। উদ্দীপকের বক্তব্য অনুযায়ী মহিন্দরদের মধ্যে যৌবনের বাহ্যিক রূপের আড়ালে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আর কপিলদাসের বার্ধক্যের আড়ালে রয়েছে প্রদীপ্ত যৌবন। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যৌক্তিক। কারণ প্রকৃত যৌবন বয়সের নয়, মানসিক শক্তি ও সাহসের নাম। গল্পের তরুণরা সেই শক্তি হারিয়ে ফেললেও বৃদ্ধ কপিলদাস তা ধরে রেখেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর