উদ্দীপকের চাকমাদের সাথে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কাদের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চাকমাদের সাথে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাঁওতালদের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত হয়েছে, ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের সংগ্রামের চিত্র। নিজেদের বসতভিটা থেকে উন্মলিত হওয়ার প্রশ্নে সংগ্রামী হয়ে ওঠে সাঁওতালরা। উদ্দীপকে বর্ণিত হয়েছে অস্তিত্ব রক্ষায় চাকমাদের সংগ্রামের চিত্র। নিজেদের স্বাধীন জীবিকার পথ রুদ্ধ হলে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয়। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত হয়েছে ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের সশস্ত্র সংগ্রাম। নিজেদের বসতভিটা থেকে উন্মুলিত হওয়ার প্রশ্নে কপিলদাস বৃদ্ধ তির হাতে ছুটে চলে শত্রুকে লক্ষ্য করে। সংগ্রামী চেতনার দিক থেকে উদ্দীপকের চাকমাদের সঙ্গে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাঁওতালদের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের চাকমাদের সাথে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কাদের কর্ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর