"তুই বুঢ়া মানুষ, তোর কিছু ফম থাকে না।"- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: "তুই বুঢ়া মানুষ, তোর কিছু ফম থাকে না”- কথাটি সলিমউদ্দিন বলেছে কপিলদাসের ভুলে যাওয়া প্রসঙ্গে। ফম থাকা অর্থ হলো মনে থাকা। কপিলদাস মুর্মু বুড়ো মানুষ, তাই সে অনেক কিছু ভুলে যায়। সলিমউদ্দিন তাকে কুশিয়ার খেতের ঘটনা বলার সময় মাঝপথে তার মতিবিভ্রম ঘটে। ফলে ঘটনার মাঝখানে খেই হারিয়ে ঘটনার যোগসূত্র ধরতে পারে না কপিল দাস। এজন্য ঘটনাটা আবার শুরু থেকে বলতে হয় সলিমউদ্দিনকে। তাই সে কপিলদাসকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"তুই বুঢ়া মানুষ, তোর কিছু ফম থাকে না।"- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর