উদ্দীপকে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়?
উত্তর: উদ্দীপকে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত কপিলদাসের বসতভিটা থেকে উচ্ছেদ করার বিষয়টির ইঙ্গিত রয়েছে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে লেখক বৃদ্ধ কপিলদাসের সাহসী সংগ্রামের দিকটি ফুটিয়ে তুলেছেন। জোতদাররা কপিলদাসদের বসতভিটায় খেত-খামার করার জন্য তাদের উচ্ছেদ করতে চাইলে সংগ্রামী কপিলদাস এই অন্যায়ের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়। উদ্দীপকে প্রকাশ পেয়েছে উপেনের বসতভিটা দখলকারী বাবুমশাইয়ের শোষণের প্রসঙ্গ। দরিদ্র উপেনের বেঁচে থাকার শেষ সম্বল দুই বিঘা জমির প্রতি লোভ জাগে বাবুমশাইয়ের মনে। সে তার বাগানকে দৈর্ঘ্য-প্রস্থে সমান করার জন্য দুই বিঘা জমি আবদার করে বসে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও জমি অধিকারের নিষ্ঠুর দিকটি প্রকাশ পেয়েছে। নির্দয় জোতদাররা ফসলি ক্ষেত সম্প্রসারণ করার লক্ষ্যে সাঁওতালদের বসতভিটার দিকে হাত বাড়ায়। তারা সাঁওতালদের বসতভিটা থেকে উচ্ছেদ করতে চায়, 'যা উদ্দীপকের বাবুমশাই কর্তৃক উপেনকে বসতভিটা থেকে উচ্ছেদ করার শামিল।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর