কপিলদাসের সংগ্রামের শেষ পরিণতি আমাদের কী শিক্ষা দেয়? বুঝিয়ে লেখো।
উত্তর: কপিলদাস মুর্মুর সংগ্রামের শেষ পরিণতি আমাদের দখলদারদের প্রতি সশস্ত্র প্রতিবাদের শিক্ষা দেয়। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রক্তরঞ্জিত গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ইঙ্গিত দেয়। তারা মহাজনের কাছে আবাদ ও বসতভিটার জন্য জমি পায়। কিন্তু জমির মালিক হিসেবে মহাজনরা সাঁওতালদের কাছ থেকে অর্ধেক ফসল নিয়ে নেয়। আবার কখনো কখনো আবাদ করার জন্য মহাজনরা তাদের বসতভিটা পুড়িয়ে দিয়ে তাদের উচ্ছেদ করে। কপিলদাস বুড়ো মহাজনদের এমন স্বেচ্ছাচারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেমে পড়ে তির-ধনুক হাতে। তার সংগ্রামের শেষ পরিণতি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিক্ষা দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
কপিলদাসের সংগ্রামের শেষ পরিণতি আমাদের কী শিক্ষা দেয়? বুঝিয়ে লেখো।
উত্তর