'লড়াইয়ের কোনো বয়স নেই'- মন্তব্যটি উদ্দীপক ও তোমার পঠিত গল্প অবলম্বনে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের খিজির মিয়া এবং কপিলদাস উভয়ই বৃদ্ধ বয়সে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ায়, "লড়াইয়ের কোনো বয়স নেই"- এ উক্তিটি যথার্থ। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত হয়েছে বৃদ্ধ সাঁওতাল কপিলদাসের সশস্ত্র লড়াইয়ের ইতিবৃত্ত। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। কপিলদাসের আচরণে ভূমির অধিকার রক্ষায় সেই সশস্ত্র সংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের খিজির মিয়ার আচরণে বৃদ্ধ বয়সে লড়াইয়ের দিকটি প্রকাশ পেয়েছে। বার্ধক্যের জন্য চোখের সামনে সংঘটিত অনেক অন্যায় সহ্য করলেও গরিব কৃষকের ভূমি দখলের বিষয়টি তাকে বিদ্রোহী করে তোলে এবং তিনি প্রতিবাদে অংশ নেন। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও লেখক বৃদ্ধ কপিলদাসের সাহসিকতা প্রকাশ করেছেন। বসতভিটা থেকে উচ্ছেদের আশঙ্কা বৃদ্ধ কপিলদাসকে সশস্ত্র সংগ্রামে ধাবিত করে। উদ্দীপকের খিজির মিয়ার কর্মকাণ্ডে বৃদ্ধ বয়সের লড়াইয়ের দিকটি প্রতিফলিত হয়েছে যা 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত বৃদ্ধ কপিলদাসের সশস্ত্র সংগ্রামের দিকটি নির্দেশ করে। এ গল্পে কপিলদাস একজন বৃদ্ধ। সমাজের লোক তাকে অপ্রয়োজনীয় মনে করে। বয়সের ভারে তার অনেক কিছুই মনে থাকে না। সংগ্রামের মানসিকতায় সে দৃঢ়। জোতদাররা তাদের ভিটে উচ্ছেদের পরিকল্পনা করলে সে একাই তির হাতে প্রতিবাদে ফেটে পড়ে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
'লড়াইয়ের কোনো বয়স নেই'- মন্তব্যটি উদ্দীপক ও তোমার পঠিত গল্প অবলম্বন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর