উদ্দীপকের ওসমানের প্রতিবাদী চেতনার সঙ্গে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসের চেতনার কি তুলনা করা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, সাদৃশ্যপূর্ণ দিক থাকায় উদ্দীপকের ওসমানের প্রতিবাদী চেতনার সঙ্গে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসের চেতনার তুলনা করা যায়। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের প্রধান চরিত্র কপিলদাস মুর্মু। বয়সে প্রবীণ হলেও সাহস ও প্রতিবাদী চেতনায় তার অবস্থান তেজোদীপ্ত। অসীম সাহসী কপিলদাস অস্তিত্ব রক্ষার সংগ্রামে তাই শত্রু দমনে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকে ওসমান করিম গাজীর অনুপ্রেরণায় প্রতিবাদী হয়ে ওঠে। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। সে শোষকের রোষানলের প্রতিকার করতে প্রস্তুত হয়। গল্পে কপিলদাসও প্রতিবাদী। বসতবাড়ি হারানোর আশঙ্কায় সবাই যখন ভীত, তখন সে সবাইকে অনুপ্রাণিত করে এবং নিজে এগিয়ে যায়। বয়সের ভারে ঝিমিয়ে পড়া কপিলদাস মুর্মু তরুণদের ভয়-দ্বিধাকে অমূলক প্রমাণ করে। কপিলদাস মুর্মু তার স্বজাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তার প্রতিবাদী চেতনার সঙ্গে উদ্দীপকের ওসমানের প্রতিবাদী চেতনা এখানে একসূত্রে গাঁথা। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস একজন সাহসী মানুষ। সকল ভয় ও দ্বিধাকে পিছনে ফেলে জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় তির-ধনুক হাতে নিয়ে শত্রুকে প্রতিহত করে। তার এই চেতনা নিঃসন্দেহে প্রতিবাদী চেতনাকেই ধারণ করে, যা উদ্দীপকের ওসমানের প্রতিবাদী চেতনার সঙ্গে তুলনা করা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের ওসমানের প্রতিবাদী চেতনার সঙ্গে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর