"কপিলদাস বুড়ো এবার সত্যিই দমে যায়।"- ব্যাখ্যা করো।
উত্তর: কপিলদাস বুড়ো এবার সত্যিই দমে যায়- বলতে নিজের ছেলের অবজ্ঞার শিকার হয়ে কপিলদাসের মর্মাহত হওয়াকে বোঝানো হয়েছে। মহাজন কর্তৃক বসতভিটা থেকে উৎখাতের বিষয়ে সাঁওতালদের মধ্যে শলাপরামর্শ হচ্ছিল। কপিলদাসের ছেলে মহিন্দরের কাছে একজন লোককে আসতে দেখে আগ্রহ নিয়ে কপিলদাস তাদের কথা শুনতে এগিয়ে আসে। এতে বিরক্ত হয়ে মহিন্দর তাকে 'বুড়ো' বলে অবজ্ঞা করে। নিজের ছেলের কাছে অপমানিত হয়ে কপিলদাস দমে যায়। আলোচ্য বাক্যটিতে কপিলদাসের সেই অবস্থাকেই নির্দেশ করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"কপিলদাস বুড়ো এবার সত্যিই দমে যায়।"- ব্যাখ্যা করো।
উত্তর