'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসের সংগ্রামী চেতনার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত হয়েছে সাঁওতাল বুড়ো কপিলদাসের সংগ্রামী চেতনা। নিজেদের বসতভিটা থেকে উম্মলিত হওয়ার আশঙ্কা তীব্র হলে বৃদ্ধ কপিলদাস অমিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। উদ্দীপকে নূরলদীনের সাহসী প্রতিবাদের দিকটি প্রতিফলিত হয়েছে। ব্রিটিশদের অত্যাচার-নিপীড়ন তীব্রতর হলে নূরলদীন অস্তিত্বের লড়াইয়ে শামিল হতে সবাইকে ঐক্যবদ্ধ করে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের বৃদ্ধ কপিলদাসও জমিদার-জোতদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। বয়সের ভারে নুয়ে পড়া, সমাজের চোখে অবহেলিত কপিলদাস সবার মনে বিপ্লবের বোধ জাগিয়ে তোলে। এদিক থেকে উদ্দীপকে সঙ্গে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর