শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুমনার সাথে 'নেকলেস' গল্পের লোইসেলের বৈসাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।।

উত্তর: উদ্দীপকের সুমনার সাথে 'নেকলেস গল্পের লোইসেলের চেতনাগত বৈসাদৃশ্য রয়েছে। আত্মনিয়ন্ত্রণ মানুষের বড় গুণ। আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা যার রয়েছে সে লোভ, লালসা ইত্যাদি থেকে মুক্ত থাকতে পারে। উদ্দীপকে দেখা যায়, সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী-বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে ও লেখাপড়ায় অধিকতর মনোনিবেশ করে। তার উপলব্ধি হয় অন্যের দামি জিনিসপত্রের চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান। কিন্তু 'নেকলেস' গল্পের লোইসেল ঠিক, বিপরীত বিন্দুতে অবস্থান করছেন। তিনি সামান্য কেরানি পরিবারে জন্ম নিয়েছে বিয়েও হয়েছে তার দরিদ্র কেরানির সঙ্গে। তার এই ভাগ্য তিনি মেনে নিতে পারেননি তিনি। তিনি মনে করেন পৃথিবীর সব দামি ও সুন্দর জিনিস যেন তার জন্যই তৈরি হয়েছে। এসব নিয়ে তিনি সর্বদা দুঃখে থাকেন। এখানেই মূলত উদ্দীপকের সুমনার সঙ্গে 'নেকলেস' গল্পের লোইসেলের পার্থক্য।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

উদ্দীপকের সুমনার সাথে 'নেকলেস' গল্পের লোইসেলের বৈসাদৃশ্য আছে কি? ব্…

উদ্দীপক

সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে ও লেখাপড়ায় মনোনিবেশ করে। সে উপলব্ধি করে অন্যের দামি জিনিসপত্র চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান। আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

উত্তর

মাদাম লোইসেলের স্বামীর পেশা- শিক্ষা অফিসের কেরানি।

উত্তর

মাদাম লোইসেল ও তার স্বামী অনেক পরিশ্রম করে এবং ব্যয় "যথাসম্ভব সংকুচিত করে ঋণ পরিশোধ করে। মাদাম লোইসেল বান্ধবীর কাছ থেকে ধার করে আনা হীরের নেকলেস হারিয়ে ফেলেন। সেই হার ফিরিয়ে দিতে তাদের অনেক ঋণ করতে হয়। সেই অর্থ পরিশোধ করতে তারা কঠোর পরিশ্রম শুরু করেন। তারা নিজেদের বাসা পরিবর্তন করে কম ভাড়ায় অপেক্ষাকৃত নিচু ছাদের বাসা ভাড়া নেন। বাসার কাজের লোক বিদায় করে দিয়ে নিজেই মাদাম লোইসেল বাসার সব কাজ শুরু করেন। মসিয়ে লোইসেলও সন্ধ্যাবেলায় অফিসের কাজের বাইরে অতিরিক্ত কাজ করেন। এভাবে দশ বছরে তারা সেই ঋণ পরিশোধ করেন।

উত্তর

উদ্দীপকের সুমনার সাথে 'নেকলেস গল্পের লোইসেলের চেতনাগত বৈসাদৃশ্য রয়েছে। আত্মনিয়ন্ত্রণ মানুষের বড় গুণ। আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা যার রয়েছে সে লোভ, লালসা ইত্যাদি থেকে মুক্ত থাকতে পারে। উদ্দীপকে দেখা যায়, সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী-বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে ও লেখাপড়ায় অধিকতর মনোনিবেশ করে। তার উপলব্ধি হয় অন্যের দামি জিনিসপত্রের চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান। কিন্তু 'নেকলেস' গল্পের লোইসেল ঠিক, বিপরীত বিন্দুতে অবস্থান করছেন। তিনি সামান্য কেরানি পরিবারে জন্ম নিয়েছে বিয়েও হয়েছে তার দরিদ্র কেরানির সঙ্গে। তার এই ভাগ্য তিনি মেনে নিতে পারেননি তিনি। তিনি মনে করেন পৃথিবীর সব দামি ও সুন্দর জিনিস যেন তার জন্যই তৈরি হয়েছে। এসব নিয়ে তিনি সর্বদা দুঃখে থাকেন। এখানেই মূলত উদ্দীপকের সুমনার সঙ্গে 'নেকলেস' গল্পের লোইসেলের পার্থক্য।

উত্তর

"'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের মানসিকতা সুমনার মতো হলে গল্পের পরিণতি ভিন্ন হতে পারত।"- উক্তিটি যথার্থ। ধের্য ও আত্মনিয়ন্ত্রণই মানুষকে বড় হওয়ার জন্য পথ তৈরি করে দেয়। এই দুটি গুণ মানুষকে সুখী করার ক্ষেত্রেও ভূমিকা রাখে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা কাজ করে। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে এই বলে প্রবোধ দেয়- অন্যের দামি জিনিসপত্রের চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান। অপরদিকে, 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল তার বিপরীত। তিনি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে এবং কেরানির সঙ্গে তার বিয়ে হয়েছে বলে সব সময় মনঃকষ্টে ভোগেন। তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চাভিলাষ প্রবল। এসবের বশবর্তী হয়ে তিনি বড় বিপদে পড়েন, এক বান্ধবীর কাছ থেকে হীরের হার এনে অনুষ্ঠানে বেড়াতে যান। কিন্তু সেখানে তিনি সেটি হারিয়ে ফেলেন। এরপর সেটির মূল্য পরিশোধ করতে গিয়ে তিনি ও তার স্বামী অসম্ভব কষ্ট ভোগ করেন। তারা তাদের বাসা ছেড়ে দিয়ে তুলনামূলক নিচু ছাদের একটি বাসা ভাড়া নেন, মাদাম লোইসেল কাজের লোক বিদায় করে দিয়ে নিজেই ঘরের সব কাজ করতে শুরু করেন। সামগ্রিকভাব এভাবে দশ বছর কেটে যায়। তাদের স্বাস্থ্য ভেঙে যায়, মাদাম লোইসেলের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। অথচ লোইসেল যদি উদ্দীপকের সুমনার মতো হতো তাহলের তাদের এত কষ্ট করতে হতো না। সুমনার মতো যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন তবে তিনি সুখী হতে পারতেন। আর এতে করে গল্পের পরিণতিই হয়তো ভিন্নরকম হতে পারত। "উদ্দীপকের সুমনা ও 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল চরিত্রের তুলনামূলক আলোচনায় বলা যায়, 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের মানসিকতা সুমনার মতো হলে গল্পের পরিণতি ভিন্ন হতে পারত। সুতরাং মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাবুই হাসিয়া কহে- "সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।"
ক
মাদাম লোইসেলের প্রকৃত নাম কী?
খ
মাদাম লোইসেল কেন গর্বের ভাষে ও সরল আনন্দে একটু হেসেছিল?
গ
উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের বৈসাদৃশ্য নিরূপণ কর।
ঘ
উদ্দীপকের বারই চরিত্রের মধ্যের নেকলেস' গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে।"- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মাদাম লোইসেল কেন গর্বের ভাষে ও সরল আনন্দে একটু হেসেছিল?

মাদাম লোইসেল কেন গর্বের ভাষে ও সরল আনন্দে একটু হেসেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাদাম লোইসেলের প্রকৃত নাম কী?

মাদাম লোইসেলের প্রকৃত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মাখন যেন ভয়ে ভয়েই বলে 'আজ অনেকগুলো টাকা জিতেছি।' নলিনী সাড়া দেয় না। প্রায় সাতশ। নলিনী তবু সাড়া দেয় না। তোমায় একটা গয়না গড়িয়ে দেব- যা চাও।' নলিনী চুপ করিয়া থাকে।... কে চায় তোমার গয়না: একবার কাছে ডাকতে পার না আমায়?
ক
মসিয়ের বন্ধুরা ভরতপাখি শিকারে কোথায় গিয়েছিল?
খ
'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- কে, কেন এ কথা বলেছিল?
গ
উদ্দীপকের নলিনীর সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকের মাখন এবং 'নেকলেস' গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।"- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- কে, কেন এ কথা বলেছিল?

'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- কে, কেন এ কথা বলেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মসিয়ের বন্ধুরা ভরতপাখি শিকারে কোথায় গিয়েছিল?

মসিয়ের বন্ধুরা ভরতপাখি শিকারে কোথায় গিয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কি সাধনা প্রসাধনে। একটানা খেটে টানে সুবঙ্কিম ভুরু, ঘড়ি ঘড়ি ঘসে মোছে, হয় না পছন্দ কিছু, নতুন উদ্যমে ফের শুরু, নিপুণ বাবুর্চি রাঁধে, পেছন পেছন ফেরে ছায়া হয়ে নিত্য এক গণ্ডা বাঁদী দাসী, পুরাতন জী হুজুর আয়া, বাড়িময় বাড়বাড়ি প্রাচুর্যের, টানাপোড়েনে দেখে নাকো একবারও মুখ সেটাই রিমির দুঃখ, ভুগছে বেচারী শুধু একটানা সুখের মুখ অসুখ।
ক
ফ্রাঁ কী?
খ
ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারছিল না কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য চিহ্নিত কর।
ঘ
"উদ্দীপকের রিমি এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্ন।"- মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারছিল না কেন? ব্যাখ্যা কর।

ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারছিল না কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফ্রাঁ কী?

ফ্রাঁ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের বারই চরিত্রের মধ্যের নেকলেস' গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে।"- বউদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের বৈসাদৃশ্য নিরূপণ কর।মাদাম লোইসেল কেন গর্বের ভাষে ও সরল আনন্দে একটু হেসেছিল?মাদাম লোইসেলের প্রকৃত নাম কী?"উদ্দীপকের মাখন এবং 'নেকলেস' গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।"- বিশ্লেষণ কউদ্দীপকের নলিনীর সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- কে, কেন এ কথা বলেছিল?মসিয়ের বন্ধুরা ভরতপাখি শিকারে কোথায় গিয়েছিল?"উদ্দীপকের রিমি এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্ন।"- মূল্যায়নউদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য চিহ্নিত কর।ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারছিল না কেন? ব্যাখ্যা কর।ফ্রাঁ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের সুমনার সাথে 'নেকলেস' গল্পের লোইসেলের বৈসাদৃশ্য আছে কি? ব্… | Prosthuti