শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকে বর্ণিত বসন্তের আগমনে নারীহৃদয়ে বিরহ জাগ্রত হওয়ার দিকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে বৈসাদৃশ্য সৃষ্টি করেছে। ➤ বসন্তকে বলা হয় ঋতুরাজ। এই ঋতুতে প্রকৃতি পুষ্পে-পত্রে সুশোভিত হয়। কোকিলের কুহুতান মোহনীয় আবেশ সৃষ্টি করে। দখিনা বাতাস হৃদয়কে আলোড়িত করে। প্রকৃতিতে সুখের উপাদান ছড়িয়ে পড়ে। ➤ উদ্দীপকে সুখের বসন্তের কথা বলা হয়েছে। সুখী মানুষদের সুখে থাকার প্রার্থনা করা হয়েছে। তবে এমন দিনেও দুখিনী নারীর দুঃখ ঘোচে না। বসন্ত যেন তার দুঃখকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। বসন্তের সুখ যখন সবার মাঝে বিরাজ করে, তখন দুঃখী নারী আরও দুঃখভারাক্রান্ত হয়ে পড়ে। তবে সেই দুঃখ যেন সুখী মানুষের গোচরে না আসে, সেই প্রচেষ্টা এখানে লক্ষ করা যায়। বসন্তের আগমনে বিরহকাতর নারীর বর্ণনা 'ঋতু বর্ণন' কবিতায় নেই। সেখানে বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান প্রকৃতিতে অনির্বচনীয় রূপের সৃষ্টি করে। এই বসন্ত ছাড়াও ষড়ঋতুর অন্যান্য ঋতুর সৌন্দর্য ও বৈচিত্র্য এবং মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে কবিতায়। মানুষের মনকে আবেগ ও প্রেমে উৎফুল্ল ও আনন্দিত করে তোলে প্রকৃতির নানাবিধ অনুষঙ্গ। তবে প্রকৃতির সান্নিধ্যে নারীর বিরহকাতর হয়ে ওঠার বর্ণনা কবিতায় নেই। এই দিকটিই উদ্দীপকের সঙ্গে কবিতার বৈসাদৃশ্য সৃষ্টি করেছে। সারকথা: বসন্ত ছাড়াও ষড়ঋতুর অন্যান্য ঋতুর সৌন্দর্য ও বৈচিত্র্য এবং মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে কবিতায়। তবে প্রকৃতির সান্নিধ্যে নারীর বিরহকাতর হয়ে ওঠার বর্ণনা কবিতায় নেই। । এই দিকটিই উদ্দীপকের সঙ্গে কবিতার বৈসাদৃশ্য সৃষ্টি করেছে

HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুখে আছে যারা, সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়।

উত্তর

'তাম্বুল' হলো পান।

উত্তর

➤ 'মলয়া সমীর হৈলা কামের পদাতি' বলতে বসন্তের আগমনে মানবমনে প্রেমানুভূতি জাগরণের বিষয়টিকে বোঝানো হয়েছে। ➤ প্রকৃতিতে যখন বসন্ত আসে, তখন মানবমনেও জাগরণ অনুভূত হয়। বসন্তের বাতাস এসে হৃদয়ে দোলা দিয়ে যায়। প্রেমানুভূতির সৃষ্টি হয় মনে। বসন্তের আগমনে মানুষের মধ্যে এমন অনুভব সৃষ্টি হওয়ার বিষয়টিকে কবি অন্যভাবে দেখেছেন। কবি বসন্তের বাতাসকে সংবাদবাহক হিসেবে কল্পনা করেছেন। সে যেন প্রেমের দেবতার কাছ থেকে সংবাদ বহন করে নিয়ে এসেছে। তাই তো মানুষের মধ্যে এমন অনুভবের সৃষ্টি হয়েছে। বসন্তের দখিনা স্নিগ্ধ বাতাস কবির কল্পনায় এভাবে প্রেমদেবতার সংবাদবাহক হিসেবেই ধরা দিয়েছে। সারকথা : বসন্তের দখিনা স্নিদ্ধ বাতাস কবির কল্পনায় প্রেমদেবতার সংবাদবাহক হিসেবেই ধরা দিয়েছে।

উত্তর

➤ উদ্দীপকে বর্ণিত বসন্তের আগমনে নারীহৃদয়ে বিরহ জাগ্রত হওয়ার দিকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে বৈসাদৃশ্য সৃষ্টি করেছে। ➤ বসন্তকে বলা হয় ঋতুরাজ। এই ঋতুতে প্রকৃতি পুষ্পে-পত্রে সুশোভিত হয়। কোকিলের কুহুতান মোহনীয় আবেশ সৃষ্টি করে। দখিনা বাতাস হৃদয়কে আলোড়িত করে। প্রকৃতিতে সুখের উপাদান ছড়িয়ে পড়ে। ➤ উদ্দীপকে সুখের বসন্তের কথা বলা হয়েছে। সুখী মানুষদের সুখে থাকার প্রার্থনা করা হয়েছে। তবে এমন দিনেও দুখিনী নারীর দুঃখ ঘোচে না। বসন্ত যেন তার দুঃখকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। বসন্তের সুখ যখন সবার মাঝে বিরাজ করে, তখন দুঃখী নারী আরও দুঃখভারাক্রান্ত হয়ে পড়ে। তবে সেই দুঃখ যেন সুখী মানুষের গোচরে না আসে, সেই প্রচেষ্টা এখানে লক্ষ করা যায়। বসন্তের আগমনে বিরহকাতর নারীর বর্ণনা 'ঋতু বর্ণন' কবিতায় নেই। সেখানে বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান প্রকৃতিতে অনির্বচনীয় রূপের সৃষ্টি করে। এই বসন্ত ছাড়াও ষড়ঋতুর অন্যান্য ঋতুর সৌন্দর্য ও বৈচিত্র্য এবং মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে কবিতায়। মানুষের মনকে আবেগ ও প্রেমে উৎফুল্ল ও আনন্দিত করে তোলে প্রকৃতির নানাবিধ অনুষঙ্গ। তবে প্রকৃতির সান্নিধ্যে নারীর বিরহকাতর হয়ে ওঠার বর্ণনা কবিতায় নেই। এই দিকটিই উদ্দীপকের সঙ্গে কবিতার বৈসাদৃশ্য সৃষ্টি করেছে। সারকথা: বসন্ত ছাড়াও ষড়ঋতুর অন্যান্য ঋতুর সৌন্দর্য ও বৈচিত্র্য এবং মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে কবিতায়। তবে প্রকৃতির সান্নিধ্যে নারীর বিরহকাতর হয়ে ওঠার বর্ণনা কবিতায় নেই। । এই দিকটিই উদ্দীপকের সঙ্গে কবিতার বৈসাদৃশ্য সৃষ্টি করেছে

উত্তর

➤ "উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত প্রকৃতিকে ধারণ করে না" মন্তব্যটি যথার্থ। ➤ ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে রাজরূপেই আবির্ভূত হয়। এর আগমনে চারপাশের প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। মনমাতানো রূপমাধুরী ধরা দেয় সবার সামনে। এই সৌন্দর্যে আপ্লুত হয় মানুষের মন। মুগ্ধ হন সংবেদনশীল কবিরাও। ➤ উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। তবে এখানে বসন্তের প্রকৃতির কোনো বৈশিষ্ট্যই উত্থাপিত হয়নি। এখানে কেবল বসন্তের প্রভাবে মানবমনের অবস্থা পরিবর্তনের কথা বলা হয়েছে। কামনা করা হয়েছে যারা সুখে আছে, তারা যে সুখে থাকে। সুখেই যেন তারা বসন্তকে বিদায় জানাতে পারে। এছাড়া এখানে বিরহিণী নারীর বিরহকাতর হৃদয়ের কথা ব্যক্ত হয়েছে। বসন্ত যেন দুঃখী নারীর দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে। অব্যক্ত যন্ত্রণায় অশ্রুবিগলিত হচ্ছে। বসন্তের আগমনে দুঃখী নারীর দুঃখভারাক্রান্ত হওয়ার দিকটি 'ঋতু বর্ণন' কবিতায় নেই। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় বাংলার প্রকৃতিতে ষড়ঋতুর সৌন্দর্য ও মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে। প্রথমেই বিবৃত হয়েছে বসন্ত ঋতুর কথা। বসন্তে নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমরের গুঞ্জন ও কোকিলের কুহুতানে চারদিক সুশোভিত ও মোহনীয় হয়ে ওঠে। প্রকৃতির এই সুন্দর রূপে অবগাহন করে মানুষের মন আনন্দিত হয়, সুখবোধ হয়। কোনো দুঃখ বর্ণনার ইতিকথা এখানে দেখা যায় না। তবে উদ্দীপকে বসন্ত কারও মধ্যে বিরহ জাগ্রত করেছে। নারীহৃদয়কে ব্যথিত করেছে। এটা ছাড়া উদ্দীপকে অন্য কোনো বিশেষ দিক প্রস্ফুটিত হয়নি। তাই উদ্দীপকটি কবিতার সমগ্র ভাব ধারণ করে না। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় বাংলার প্রকৃতিতে ষড়ঋতুর সৌন্দর্য ও মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে। উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। তবে এখানে বসন্তের প্রকৃতির কোনো বৈশিষ্ট্যই উত্থাপিত এনি। এ দিক বিচারে 'উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতায়। বসন্ত প্রকৃতিকে ধারণ করে না।
HSCBangla 1st Paperকবিতা : ঋতু-বর্ণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শীতকাল মানেই কনকনে ঠান্ডা, শুষ্ক ত্বক আর নানা অসুস্থতার ঝুঁকি। শীতের সকালে উঠতে কষ্ট হয়, হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। গরম কাপড় পরা, গরম খাবার খাওয়া প্রয়োজনীয় হলেও এগুলো সবার জন্য পাওয়া সহজ নয়। অনেকে আছে যারা পুরো দীতে একটা শীতবস্ত্র কিনতে পারে না। অনেক উদ্বাস্তু রাস্তায় রাত কাটায় বিনা কম্বলে। শীতকাল সবার জন্য পিঠার উৎসব নয়।
ক
'যাবক' শব্দের অর্থ কী?
খ
"দাদুরী শিখীনি রব অতি মন ভাএ।"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
ঘ
"উদ্দীপকের শীতকাল আর 'ঋতু বর্ণন' কবিতার শীতকালের রূপের ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটি যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."দাদুরী শিখীনি রব অতি মন ভাএ।"- ব্যাখ্যা কর।

"দাদুরী শিখীনি রব অতি মন ভাএ।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'যাবক' শব্দের অর্থ কী?

'যাবক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুরই পরিপূর্ণ প্রকাশ বাংলায় পাওয়া যায়। গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতিতে স্নিগ্ধতা নিয়ে হাজির হয় বর্ষা। বর্ষার ঝুম বৃষ্টির পর নির্মল আকাশ নিয়ে কাশফুলের সমারোহে প্রকৃতিতে আসে শরৎকাল। শরতের পর আসে হেমন্ত, তখন প্রকৃতি আবার সাজে ভিন্ন রূপে। এরপর রুক্ষতা নিয়ে আসে শীত। তখন প্রকৃতিতে থাকে না সজীবতা। এরপর সব রুক্ষতাকে বিদায় করে আসে বসন্ত। ফুলে, রূপে, রসে গন্ধে চারদিক ম ম করে। তাই তো বসন্ত হলো ঋতুরাজ।
ক
'কস্তুরী' শব্দের অর্থ কী?
খ
'নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।'- বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতা কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।'- বুঝিয়ে লেখ।

'নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।'- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কস্তুরী' শব্দের অর্থ কী?

'কস্তুরী' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজকের দিনটা একেবারে অন্য রকম। ভোর থেকেই সারা আকাশ কালো মেঘের কুণ্ডলীতে ঢাকা। ক্ষণে ক্ষণে কানে বাজছে গুরু গুরু ধ্বনি- যেন মেঘের মুদগঙ্গ বাজছে। একটানা বৃষ্টি' পড়ছে রিমঝিমিয়ে। আকাশের আজ যেন বাঁধ ভেঙেছে। বৃষ্টির ঝাপটায় চারপাশ যেন ঢেকে আছে কুয়াশার স্বচ্ছ চাদরে। আর প্রাণিরাজ্যে সবচেয়ে আনন্দে মেতেছে বুঝি ব্যাঙের দল। বৃষ্টির রিমঝিম শব্দের সঙ্গে তারা ঐকতান ধরেছে- ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ। সূর্যের দেখা নেই, যেন সয়েওছে বারব্যাঙের এল মধ্যে মাঝে মাঝে আকাশে ঝলসে উঠছে বিদ্যুতের চাবুক।
ক
'শিখিনী' শব্দের অর্থ কী?
খ
'শীতের তরাসে রবি তুরিতে লুকাএ'- কথাটি বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার কোণ ঋতুর সাদৃশ্য নিরূপণ কর।
ঘ
"উদ্দীপকে ঋতুবর্ণন' কবিতার একাংশের প্রতিফলন ঘটেছে মাত্র।"- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'শীতের তরাসে রবি তুরিতে লুকাএ'- কথাটি বুঝিয়ে লেখ।

'শীতের তরাসে রবি তুরিতে লুকাএ'- কথাটি বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শিখিনী' শব্দের অর্থ কী?

'শিখিনী' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের শীতকাল আর 'ঋতু বর্ণন' কবিতার শীতকালের রূপের ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটউদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।"দাদুরী শিখীনি রব অতি মন ভাএ।"- ব্যাখ্যা কর।'যাবক' শব্দের অর্থ কী?উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তিউদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতা কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।'নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।'- বুঝিয়ে লেখ।'কস্তুরী' শব্দের অর্থ কী?"উদ্দীপকে ঋতুবর্ণন' কবিতার একাংশের প্রতিফলন ঘটেছে মাত্র।"- মন্তব্যটির যথার্থতা যউদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার কোণ ঋতুর সাদৃশ্য নিরূপণ কর।'শীতের তরাসে রবি তুরিতে লুকাএ'- কথাটি বুঝিয়ে লেখ।'শিখিনী' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।