গ্রীষ্মের রৌদ্র সবার মনে ত্রাসের সৃষ্টি করে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ গ্রীষ্মের রৌদ্র তার প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সবার মনে ত্রাসের সৃষ্টি করে। ➤ গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করায় এ সময়ে তাপমাত্রা বেশি থাকে। গ্রীষ্মের রোদ বেশ প্রখর হয়। এ সময়ে তাপের প্রচন্ডতা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। কখনো কখনো সবাই স্বস্তি খোঁজে, ছায়ার আশ্রয় চায়। কেননা প্রচন্ড তাপে মানুষের অনেক কষ্ট হয়, দুর্ভোগ বাড়ে। গ্রীষ্মকালীন রৌদ্রতাপে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। আর এ কারণেই এটি সবার মধ্যে ত্রাসের সৃষ্টি করে। সারকথা: প্রচন্ড তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ায় গ্রীষ্মের রৌদ্র ত্রাসের সৃষ্টি করে।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
গ্রীষ্মের রৌদ্র সবার মনে ত্রাসের সৃষ্টি করে কেন? ব্যাখ্যা কর।
উত্তর