উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর প্রকৃতির বৈচিত্র্য বর্ণনার দিকটি প্রতিফলিত হয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বর্ণনা করেছেন। প্রকৃতির এক স্নিগ্ধ ঋতু হলো বর্ষা। আকাশ কালো মেঘে ছেয়ে যায়, অবিরাম বৃষ্টিপাত হয় এবং প্রকৃতিতে জলভারাক্রান্ত এক অবস্থা বিরাজ করে। এ সময় প্রকৃতির সঙ্গে প্রাণিকুলের মধ্যেও আসে বিচিত্র পরিবর্তন। 'ঋতু বর্ণন' কবিতায় মধ্যযুগের কবি আলাওল ষড়ঋতুর সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। তিনি বর্ষা ঋতুর বর্ণনায় বলেছেন মেঘের গর্জনের কথা। এই সময় চারপাশ ব্যাঙের ডাকে মুখরিত হয়। ময়ূরীর কেকা ধ্বনি মনের মধ্যে দোলা দেয়। বর্ষা ঋতুর এমন চিত্র উদ্দীপকেও পাওয়া যায়। বর্ষাকালে সারা রাত ধরে বৃষ্টি হয়, সকালেও তার বিরাম নেই। সজীব নামের একটি ছেলে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় স্কুলে যায়। যাওয়ার সময় পথের পাশে ডোবায় ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাক শুনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই বিষয়টি 'ঋতু বর্ণন' কবিতায়ও পাওয়া যায়। এভাবে বর্ষাকালে প্রকৃতি ও প্রাণিকুলের আনন্দ প্রকাশের দিকগুলো প্রতিফলিত হয়েছে উদ্দীপক ও কবিতায়।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর