"অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাএ"- বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: প্রশ্নোক্ত কথাটি শীতকালীন রাত সম্পর্কে বলা হয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ছয়টি ঋতুর বর্ণনা এবং বিভিন্ন ঋতুর সঙ্গে মানবমনের অনুভূতি বর্ণনা করেছেন। শীতকালীন বর্ণনায় কবি বলেছেন, শীতের সময় সূর্য দ্রুত অস্ত যায়। শীতকালে রাতের দৈর্ঘ্য বড়ো হয়। তারপরও অতি শীতে কাতর তন্দ্রালগ্ন শরীর বিছানা ছেড়ে উঠতে চায় না। মনে হয় রাত যেন খুবই দ্রুত শেষ হয়ে গেল। এজন্যই কবি বলেছেন, রাত অতি দীর্ঘ হলেও যেন পলকের মধ্যেই শেষ হয়ে যায়।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাএ"- বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর