মাদাম লোইসেল আমন্ত্রণপত্র টেবিলের ওপর নিক্ষেপ করেন কেন?
উত্তর: জনশিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো কোনো ভালো পোশাক বা জড়োয়া গহনা মাদাম লোইসেলের ছিল না বলে আমন্ত্রণ-লিপিখানা তিনি টেবিলের ওপর নিক্ষেপ করেন। 'নেকলেস' গল্পে মসিঁয়ে লোইসেল অনেক কষ্টে জনশিক্ষা মন্ত্রীর বল নাচের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণলিপির ব্যবস্থা করেন এবং উল্লসিত হয়ে তা মাদাম লোইসেলকে দেন। মাদাম লোইসেল ওই আমন্ত্রণপত্র পেয়ে খুশি হননি। কারণ অনুষ্ঠানে যাওয়ার মতো ভালো পোশাক ও গহনা তার ছিল না। তাই তিনি বিরক্ত ও হতাশ হয়ে আমন্ত্রণলিপিখানা টেবিলের ওপর নিক্ষেপ করেন।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
মাদাম লোইসেল আমন্ত্রণপত্র টেবিলের ওপর নিক্ষেপ করেন কেন?
উত্তর