উদ্দীপকের প্রথম চরণের সাথে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনার বৈসাদৃশ্য নিরূপণ করা।
উত্তর: উদ্দীপকের প্রথম চরণের দারিদ্র্যকে মহান করে দেখা 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল কর্তৃক দারিদ্র্যকে সংকীর্ণভাবে দেখার দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। 'নেকলেস' একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প। বাস্তবতাকে অস্বীকার করে মেকি অহংকার ও আড়ম্বরপ্রেম জীবনকে কত ভয়াবহ ও দুর্বিষহ করে তুলতে পারে, এ গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। মাদাম লোইসেলের উচ্চাভিলাষ তার জীবনের দুর্ভোগের একমাত্র কারণ। উদ্দীপকের প্রথম চরণে কবি দারিদ্র্যকে সাদরে গ্রহণ করেছেন। জীবনের নানাবিধ শিক্ষার জন্য কবি দারিদ্র্যকে মহান বলে সম্বোধন করেছেন, দারিদ্র্যের মহৎ সংস্পর্শে কবিও মহান হয়ে উঠেছেন। 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ক্ষেত্রে ঠিক এর বিপরীত চিত্র ধরা পড়ে। সে উচ্চাভিলাষী। দারিদ্র্য তার কাছে অসহনীয়। তার দুরবস্থার জন্য যে সব সময় ব্যথিত থাকে। তাই উদ্দীপকের প্রথম চরণের সাথে মাদাম লোইসেলের উচ্চাভিলাষী মনোভাব বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের প্রথম চরণের সাথে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনার বৈ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর