'মাদাম লোইসেলের জয়জয়কার।' এ কথাটির ভাবার্থ বুঝিয়ে দাও?
উত্তর: 'মাদাম লোইসেলের জয়জয়কার'- এ কথাটির মাধ্যমে বল নাচের উৎসবে লোইসেলকে সবচেয়ে সুন্দরী ও সুরুচিপূর্ণ দেখানোকে নির্দেশ করা হয়েছে। মাদাম লোইসেল ছিল চমৎকার এক সুন্দরী নারী। শিক্ষা অফিসের বল নাচের উৎসবে নতুন পোশাক ও সামঞ্জস্যপূর্ণ জরোয়া গহনা পরীয় তাকে অসম্ভব সুন্দরী ও সুরুচিময়ী দেখাচ্ছিল। সব পুরুষ তাকে লক্ষ করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে নৃত্য করার ইচ্ছে হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। মাদাম লোইসেলের সৌন্দর্য ও সাজপোশাককে নির্দেশ করার জন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
'মাদাম লোইসেলের জয়জয়কার।' এ কথাটির ভাবার্থ বুঝিয়ে দাও?
উত্তর