উদ্দীপকের রাশেদার সাথে 'নেকলেস' গল্পের মাতিলদার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের রাশেদা চরিত্রের অল্পতে তুষ্টি লাভের মানসিকতা মাতিলদার চরিত্রে অনুপস্থিত। 'নেকলেস' গল্পে মাতিলদা ঐশ্বর্যশালী জীবনের স্বপ্ন দেখেন। গৃহে চাকচিক্যের অভাব, সংসারে বিলাসিতা করার জিনিসের ঘাটতি, জীবনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের ব্যর্থতার গ্লানি তাকে দুঃখী করে রাখে। মাতিলদা সব সময় ভাবতেন, সুন্দর রূপের কারণে তার বিয়ে হবে শহরের কোনো ধনীর সঙ্গে, যে তার সমগ্র আশা-আকাঙ্ক্ষা ও বিলাসী সামগ্রী পূরণ করবে। কিন্তু অফিসের এক স্বল্প বেতনের কেরানির সঙ্গে বিয়ে হওয়ায় তিনি নিজেকে অনেক ভাগ্যহীন ভাবতেন। উদ্দীপকের রাশেদা একজন গরিব পরিবারের সন্তান। তার বিয়ে হয় সামান্য আয়ের একজন ব্যক্তির সঙ্গে। তবুও সে তার স্বামীকে অবহেলা করে না, বরং সংসারের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে। সংসার জীবনের বিলাসিতায় মেতে না থেকে নিজ হাতে ভালোবেসে সংসারকে সুন্দরভাবে পরিচালনা করে সে। কিন্তু 'নেকলেস' গল্পে মাতিলদা স্বামীর আয়ে খুশি নন এবং জীবনে দারিদ্র্য নিয়ে হতাশ। এই দিকটি আলোচ্য মাতিলদার থেকে তাকে আলাদা করেছে। তাই বলা যায়, উদ্দীপকের রাশেদা চরিত্রের বিলাসী সামগ্রীর প্রতি নির্লিপ্ততা ও নিজের অবস্থানে পরিতৃপ্ত থাকার বিষয়টি মাতিলদার চরিত্রে অনুপস্থিত।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের রাশেদার সাথে 'নেকলেস' গল্পের মাতিলদার চরিত্রের তুলনামূলক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর