উদ্দীপকে 'নেকলেস' গল্পের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে 'নেকলেস' গল্পের বিলাসিতা ও সামাজিক অবস্থান বৃদ্ধির জন্য অনুকরণপ্রিয়তা ও কৃত্রিম জীবনযাপনের আকাঙ্ক্ষার বিষয়টি প্রতিফলিত হয়েছে। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল মধ্যবিত্ত পরিবারের নারী হয়েও ধনী ও উচ্চবিত্ত সমাজের বিলাসিতার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তিনি তার সাধারণ জীবনকে ঘৃণা করেন এবং ধনী বান্ধবী মাদাম ফোরসটিয়ারের জীবনযাত্রা অনুকরণ করতে চান। আমন্ত্রিত পার্টিতে অংশগ্রহণের জন্য বান্ধবীর কাছে থেকে হীরার হার ধার নেন। তার নিজের সম্পর্কে অসন্তুষ্টি তার পরিণতিকে ভয়াবহ করে তোলে। উদ্দীপকে বর্ণিত চাষার বউ বা পরিবারের আর্থিক অবস্থা সামান্য সচ্ছল হওয়ার পর তাদের মধ্যে যে বিলাসী চাহিদার সৃষ্টি হয় তা 'নেকলেস' গল্পের মাতিলদার মানসিকতারই প্রতিচ্ছবি। উভয় ক্ষেত্রেই ব্যক্তি বা পরিবার তাদের প্রকৃত সামাজিক অর্থনৈতিক অবস্থাকে উপেক্ষা করে উচ্চতর শ্রেণির জীবনধারা অনুকরণ করতে চায়। গল্পের মাতিলদা হারটি হারিয়ে মহাঋণের বোঝা বহন করেন, যা তার অনুকরণপ্রিয়তার ভয়ানক পরিস্থিতি। এটা দেখায় যে, বস্তুবাদী সমাজে নিম্ন বা মধ্যবিত্ত মানুষেরা উচ্চবিত্তের জীবনধারা অনুকরণ করে আত্মপরিচয়ের সংকট ও আর্থিক বিষর্পয় ডেকে আনে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকে 'নেকলেস' গল্পের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর