"উদ্দীপকটিতে গল্পের একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন ঘটেছে, তবে অন্যান্য আরও দিক আছে।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: “উদ্দীপকটিতে গল্পের একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন ঘটেছে, তবে অন্যান্য আরও দিক আছে”- মন্তব্যটি যুক্তিযুক্ত, কারণ গল্পের অহংকার ও বিলাসিতার করুণ পরিণতির দিকটি উদ্দীপকে নেই। 'নেকলেস' একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প। যার বিষয়বস্তু হলো অহংকার, সামর্থ্যের বাইরে মর্যাদাবান হওয়ার আকাঙ্ক্ষা ও আত্মপ্রতারণার দুঃখজনক পরিণতি। গল্পের মাতিলদা ও তার স্বামীর ঋণের দায়ে দুর্বিষহ জীবন ও বিড়ম্বনাপূর্ণ সমাপ্তি পাঠককে ভাগ্য, বাস্তবতা ও মানুষের মোহ সম্পর্কে গভীর চিন্তায় নিয়ে যায়। উদ্দীপকটি সমাজের গ্রামীণ নিম্নমধ্যবিত্ত শ্রেণির মধ্যকার অনুকরণপ্রিয়তা ও বিলাসিতার আকাঙ্ক্ষা চিত্রিত করেছে। এখানে সওয়ারি চাওয়া ও ভারানি চাওয়ার মতো চাহিদাগুলো আসলে বাহ্যিক সম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধির কৃত্রিম চেষ্টা। যার মূলে রয়েছে প্রতিবেশী বা উচ্চ শ্রেণির জীবনযাপনের প্রতি অন্ধ অনুকরণ। এটি 'নেকলেস' গল্পের মাতিলদার মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গল্পে নৈতিক শক্তির পরীক্ষা এবং জীবনের অর্থ নিয়ে প্রশ্ন রয়েছে, যা উদ্দীপকে উপস্থাপিত হয়নি। 'নেকলেস' গল্পের স্ত্রী চরিত্র মাদাম লোইসেল একজন মধ্যবিত্ত গৃহবধূ। যিনি ধনী ও উচ্চবিত্ত জীবনের স্বপ্নে বিভোর। উদ্দীপকেও দেখানো হয়েছে, বাহ্যিক জাঁকজমকের মোহ মানুষকে অযৌক্তিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। গল্পের সম্পূর্ণতা এর চেয়ে বৃহত্তর। এটি একটি নৈতিক ট্র্যাজেডি ও নিয়তির ওপর এক দার্শনিক আলোচনা। গল্পের অপ্রত্যাশিত মোড় পাঠককে শুধু সমাজের বাহ্যিকতাকে নয়, মানুষের অযাচিত মোহ নিয় প্রশ্ন করতে শেখায়। উদ্দীপকে এই বিড়ম্বনা, আত্মশুদ্ধির যাত্রা বা দার্শনিক গভীরতার কোনো ইঙ্গিত নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপক গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেও এর বহুস্তরীয় ও সর্বজনীন বার্তার সম্পূর্ণতা ধারণ করতে পারে না।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"উদ্দীপকটিতে গল্পের একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন ঘটেছে, তবে অন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর