"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের পাত্র-পাত্রী যেন মাদাম ও তার স্বামী লোইসেলের মানসিকতার প্রতিচ্ছবি।"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের পাত্র-পাত্রী যেন মাদাম ও তার স্বামী লোইসেলের মানসিকতার প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ। 'নেকলেস' গল্পে ভুলের কারণে প্রায়শ্চিত্ত করার করুণ কাহিনির বর্ণনা দেওয়া হয়েছে। মাদাম লোইসেল ও তার স্বামী একটি ভুলের কারণে জীবনের মূল্যবান দশটি বছর কষ্টে অতিবাহিত করে। 'নেকলেস' গল্পের সুন্দরী মাদাম লোইসেল দারিদ্র্যের জন্য সব সময় মন খারাপ করে রাখত। একদিন মন্ত্রীর বাড়িতে দাওয়াত পেলে সে তার বান্ধবীর কাছ থেকে একটি নকল হীরার হার ধার করে অনুষ্ঠানে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা হারটি হারিয়ে ফেলে। নকল হারটিকে আসল ভেবে তারা অনুরূপ একটি হীরার হার বান্ধবীকে ফেরত দেয়, যেটির মূল্য শোধ করতে তারা দশ বছর পরিশ্রম করে। উদ্দীপকের পাত্র-পাত্রীও মিথ্যে অভিযোগের ফলে হওয়া জরিমানার পাঁচ লাখ টাকা দিন-রাত পরিশ্রম করে পরিশোধ করে। উদ্দীপকের পাত্র-পাত্রী মিথ্যে হলেও তাদের ওপর ধার্যকৃত পাঁচ লাখ টাকা পরিশোধ করে। অনুরূপ 'নেকলেস' গল্পের মাদাম ও তার স্বামী লোইসেল দীর্ঘ দশ বছর পরিশ্রম করে তাদের ধার শোধ করে। অর্থাৎ উদ্দীপক ও 'নেকলেস' গল্পের স্বামী-স্ত্রী উভয়ই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের পাত্র-পাত্রী যেন মাদাম ও তার স্বাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর