স্ত্রীর প্রতি লোইসেলের ভালোবাসা ও কর্তব্যপরায়ণতার দুটি দৃষ্টান্ত দাও ।
উত্তর: স্ত্রীর প্রতি লোইসেলের ছিল একনিষ্ঠ ভালোবাসা এবং কর্তব্যপরায়ণতা। 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল সামান্য চাকরি করেও সে তার স্ত্রী মাদাম লোইসেলকে খুব ভালোবাসত। সে তার স্ত্রীর মনঃকষ্ট দূর করতে নিজের জমানো টাকা দিয়ে তাকে দামি পোশাক কিনে দিয়েছিল। সেই টাকা সে পাখি শিকারের একটা শখের বন্দুক কেনার জন্য জমিয়েছিল। সে ছিল স্ত্রীর প্রতি যথেষ্ট কর্তব্যপরায়ণ। মাদাম লোইসেল তার বান্ধবীর কাছ থেকে ধার করে আনা হীরার হারটি হারিয়ে ফেললে সে তাকে নতুন একটা কিনে দেওয়া কর্তব্য মনে করে এবং সেটা তাকে কিনে দিয়েছিল। এতে যে ঋণ হয়েছিল তা দশ বছর ধরে অতিকষ্টে শোধ করেছিল।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
স্ত্রীর প্রতি লোইসেলের ভালোবাসা ও কর্তব্যপরায়ণতার দুটি দৃষ্টান্ত দাও ।
উত্তর