"উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'নেকলেস' গল্পে আড়ম্বরপ্রিয়তার দরুন সংঘটিত দুর্ভোগের দিকটি প্রকাশ পেলেও সত্য গোপনের দিকটি না থাকায় "উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি"-আলোচ্য এ মন্তব্যটি সমর্থনযোগ্য। 'নেকলেস' একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প। এর মূল বিষয়বস্তু হলো অহংকার, সামর্থ্যের বাইরে মর্যাদাবান হওয়ার আকাঙ্ক্ষা ও আত্মপ্রতারণার দুঃখজনক পরিণতি। সত্যকে গোপন না করে খোলাখুলি প্রকাশ করলে অনেক দুর্ভোগ থেকে উত্তরণ সম্ভব- এ শিক্ষাও গল্পটি আমাদের দেয়। উদ্দীপকে সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। মানুষ তার সাধ্যের অতিরিক্ত করতে গেলেই বিড়ম্বনার শিকার হয়। ফলে এ দুইয়ের সমন্বয় থাকা বাঞ্ছনীয়। 'নেকলেস' গল্পে মধ্যবিত্ত মাদাম লোইসেল সাধ্যের বাইরে গিয়ে উচ্চাশায় বিভোর হয়ে বিড়ম্বনার মুখোমুখি হয়েছিল। তার এই উচ্চাভিলাষের খেসারত দিতে হয়েছে দশ বছর ধরে। উদ্দীপকে সাধ ও সাধ্যের যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তা 'নেকলেস' গল্পের একটিমাত্র দিক। এ গল্পে সত্য গোপন করার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। মাদাম লোইসেল তার বান্ধবী মাদাম ফোরস্টিয়ারের কাছে তার হারটি হারানোর কথা গোপন করেছিল। ফলে এ হারটি যে নকল ছিল তা জানতে তার দশ বছর লেগেছিল। এছাড়াও এ গল্পে বল নাচের সংস্কৃতি, মাদাম লোইসেলের মানসিকতার পরিবর্তন ও দুরবস্থার পতিত হওয়ার বর্ণনা এবং মসিয়ে লোইসেলের জীবনসংগ্রামের যে চিত্র দেখানো হয়েছে তা উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি।"- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি।”- মন্তব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর