"নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে।"- কার সম্পর্কে, কেন বলা হয়েছে?
উত্তর: "নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে"- আলোচ্য কথাটি মাদাম লোইসেলের উচ্চাভিলাষী মনোভাব সম্পর্কে বলা হয়েছে। মাদাম লোইসেল ছিল অপূর্ব সুন্দরী এক নারী। তার ধারণা ছিল যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। সবসময় সে উচ্চাভিলাষী স্বপ্নে বিভোর হয়ে থাকত। তার - মতো সুদর্শন নারী ধনীর ঘরে জন্ম প্রত্যাশা করে। কিন্তু তার জন্ম হয়েছে সাধারণ এক কেরানির ঘরে। নিয়তির ভুলেই যেন মাদাম লোইসেলের মতো সুদর্শনা নারীর জন্ম ধনীর ঘরে না হয়ে গরিব কেরানির ঘরে হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে।"- কার সম্পর্কে, কেন বলা হয়েছে?
উত্তর