"উদ্দীপকের বাবুই চরিত্রের মধ্যে 'নেকলেস' গল্পের মসিঁয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে।"- এ মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: "মসিয়ে লোইসেলের চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে "উদ্দীপকের বাবুই চরিত্রের মধ্যে 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে"- মন্তব্যটি যথার্থ। 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল মধ্যে অনাড়ম্বর মনোভাবের প্রকাশ ঘটেছে। সে শিক্ষা অফিসের সামান্য বেতনের কেরানি। তাই তার মধ্যে তেমন কোনো উচ্চাভিলাষী চিন্তা নেই। নিজের যা আছে তাতেই তৃপ্ত থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো মসিয়ে লোইসেল। উদ্দীপকের বাবুই পাখি মসিয়ে লোইসেলের মতোই অনাড়ম্বর সরল জীবনভাবনায় বিশ্বাসী। বাবুই নিজের হাতে বোনা খড়ের ঘরে থেকে দিব্যি সুখে আছে। পরের ঘর পাকা হলেও তার প্রতি বাবুইয়ের সামান্য পরিমাণ লোভ নেই। 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল একমাত্র শখ বন্ধুদের সাথে গ্রীষ্মকালে নানতিয়ারের সমভূমিতে ভরতপাখি শিকারে যাওয়া। সে তার আয় ও বণ্টন নিয়ে সুখী হলেও তার স্ত্রীর উচ্চাভিলাষী স্বপ্ন তাকে তটস্থ রাখে। বাবুইকে বলা হয় শিল্পী পাখি। নিখুঁত কারুকাজ সহযোগে বাবুই নির্মাণ করে প্রাকৃতিক সুন্দর ও অকৃত্রিম আবাসস্থল। এতে বাবুইয়ের পুরো পরিবার রোদ-বৃষ্টি-ঝড়ে দিন কাটায়। কষ্টে কাটলেও বাবুই অসুখী নয়; বরং নিজ হাতের তৈরি শৈল্পিক আবাস নিয়ে সে গর্বিত। 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল সামান্য শিক্ষা অফিসের কেরানি। তবে নিজের পেশা ও কাজ নিয়ে সে হীনম্মন্য নয়। তাই বলা যায় যে, উদ্দীপকের বাবুই পাখি 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলক।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"উদ্দীপকের বাবুই চরিত্রের মধ্যে 'নেকলেস' গল্পের মসিঁয়ে লোইসেলের প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর