"হায় বেচারি মাতিলদা"- কে, কোন প্রসঙ্গে বলেছিল?
উত্তর: "হায়, বেচারি মাতিলদা"- উক্তিটি মাদাম লোইসেলের বন্ধু মাদাম ফোরস্টিয়ার বলেছিল। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল একদিন তার মনের নানা দুশ্চিন্তা দূর করার জন্য চামপস্-এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল। তখন তার সাথে তার পুরানো বন্ধু মাদাম ফোরস্টিয়ারের দেখা হয়ে যায়। সেখানে মাদাম ফোরস্টিয়ারের সাথে গল্পের প্রসঙ্গক্রমে সে তার হীরার হার ধার নেওয়ার কথা এবং তা হারিয়ে ফেলার পর সেই হার ফিরিয়ে দিতে গিয়ে দশ বছরে তার দুঃখ-দুর্দশার কথা বলে। মাদাম ফোরস্টিয়ার যখন জানতে পারে যে, লোইসেল তাকে তার নকল হার হারিয়ে ফেলে তার বদলে আসল একটি হার ফেরত দিয়েছে তখন সে লোইসেলের জন্য দুঃখিত হয়। আর সেই প্রসঙ্গেই সে লোইসেলকে আলোচ্য উক্তিটি বলেছিল।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"হায় বেচারি মাতিলদা"- কে, কোন প্রসঙ্গে বলেছিল?
উত্তর