উদ্দীপকের 'নাহি তত্ত্ব নাহি উপদেশ' 'নেকলেস' গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে?
উত্তর: উদ্দীপকে ছোটগল্পের গঠন-প্রকৃতি সম্বন্ধে তত্ত্ব কথা এবং উপদেশ না থাকার কথা বলা হয়েছে, যা 'নেকলেস' গল্পে সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। সাহিত্য অঙ্গনে ছোটগল্প আধুনিক সময়ের সৃষ্টি। ছোটগল্প তার সাবলীল বৈশিষ্ট্যের কারণে খুব সহজেই পাঠকহৃদয়ে স্থান করে নেয়। তাই ছোটগল্প পাঠকের কাছে এতটা জনপ্রিয়। উদ্দীপকে ছোটগল্পের গঠন-প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া সংজ্ঞাটি সত্যিই চমৎকার। ছোটগল্পের গঠন-প্রকৃতিতে বড় ধরনের কোনো তত্ত্ব কথা-থাকবে না, এমনটি বলা হয়েছে। সেখানে সরাসরি কোনো উপদেশও থাকে না। 'নেকলেস' গল্পেও ছোটগল্পের গঠন-প্রকৃতির এই দিকটি সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। গল্পের কাহিনির দিকে তাকালে দেখা যায় এখানে ভারী কোনো তত্ত্বকথার সমাবেশ ঘটেনি। খুবই সাধারণ একটি বিষয় নিয়ে গল্পের কাহিনি গড়ে উঠেছে। উপদেশ দেওয়ার প্রবণতাও গল্পে অনুপস্থিত। তবে শিক্ষণীয় একট বিষয় অবশ্যই 'নেকলেস' গল্পে রয়েছে। তবে তা গভীর তাত্ত্বিকভাবে প্রকাশ পায়নি, সহজ-সরলভাবে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে ছোটগল্পের সংজ্ঞায় বর্ণিত তত্ত্ব ও উপদেশ না থাকার দিকটি এভাবেই 'নেকলেস' গল্পে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের 'নাহি তত্ত্ব নাহি উপদেশ' 'নেকলেস' গল্পে কীভাবে প্রতিফলিত …
উদ্দীপক
ছোটগল্পের এমন চমৎকার সংজ্ঞা আর কেউ দেননি।Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর