কোন ঘটনায় অনুপমের মন 'পুলকের আবেশে' ভরে গিয়েছিল?
ক. বিনুদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া
খ. বিবাহের দিন-ক্ষণ ধার্য হওয়া
গ. বিবাহ না করতে কল্যাণীর পণ
ঘ. গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ
উত্তর: বিবাহ না করতে কল্যাণীর পণ
ব্যাখ্যা: "এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল।" - অপরিচিতা গল্প দ্রষ্টব্য। সঠিক উত্তর : গ) বিবাহ না করতে কল্যাণীর পণ অপশন যাচাইকরণ: কল্যাণী আর বিবাহ না করার পণ করেছে—এ কথা শুনে অনুপমের মন 'পুলকের আবেশে' ভরে গিয়েছিল।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ