উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও "আপনারে যে ভেঙেচুরে গড়তে চায় পরের ছাঁচে, অলীক, ফাঁকি, মেকি সে জন, নামটা তার কদিন বাঁচে।" Q. উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটতো বলে প্রাবন্ধিক মনে করেন?
ক. লেখক স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হতেন
খ. বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হতো
গ. অলংকার প্রয়োগ যথার্থ হতো
ঘ. রচনার পরিপাট্য বজায় থাকতো
উত্তর: বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হতো
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে নব্য লেখকদের অনুকরণ না করে স্বাধীনভাবে নিজের প্রতিভা ও অভিজ্ঞতা দিয়ে লেখার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, যদি লেখকেরা অন্যের ছাঁচে নিজেকে না গড়ে নিজস্ব চিন্তাধারায় লেখেন, তবে বাংলা সাহিত্যের ভান্ডার প্রকৃত অর্থে সমৃদ্ধ হবে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · MCQ