লেখায় কী সব সময় সংযুক্ত করার প্রয়োজন হয় না?
ক. প্রবাদ
খ. প্রবচন
গ. প্রমাণ
ঘ. সত্যতা
উত্তর: প্রমাণ
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখকদের সত্যভিত্তিক লেখা লেখার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেছেন— “যে কথার প্রমাণ দিতে পারিবে না, তাহা লিখিও না। প্রমাণগুলি প্রযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই।” অর্থাৎ লেখায় সবসময় প্রমাণ যুক্ত না করলেও লেখকের কাছে প্রমাণ থাকতে হবে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · MCQ