“উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আংশিক ভাবনা প্রকাশিত হয়েছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: কেবল রচনার সহজবোধ্যতার বিষয়টি তুলে ধরায় "উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আংশিক ভাবনা প্রকাশিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক সরলতাকে যেকোনো লেখার অন্যতম গুণ হিসেবে চিহ্নিত করেছেন। এর পাশাপাশি তিনি মানবকল্যাণকে লেখার উদ্দেশ্য হিসেবে বর্ণনা করেছেন। এর বাইরে লেখার ক্ষেত্রে অনুকরণীয়তা পরিহার করে তিনি বস্তুনিষ্ঠ লেখার প্রতি মনোযোগী হওয়ার ওপর পরামর্শ দিয়েছেন। উদ্দীপকে আরাফ নামের এক যুবকের কথা বলা হয়েছে। বড়ো হয়ে একজন ভালো লেখক হওয়াই তার লক্ষ্য। এ কারণে সে এখন থেকেই লেখার প্রতি মনোযোগী হয়েছে। আর তা করতে গিয়ে সে রচনার অন্যতম গুণ সরলতা ও সহজবোধ্যতার দিকটিকে সর্বাধিক প্রাধান্য দিয়েছে। তার মতে, যেকোনো লেখা পাঠকের বোধগম্য হওয়াই সমীচীন। আর তাই লেখার ক্ষেত্রে সে অপরিচিত বা জটিল শব্দের ব্যবহার থেকে বিরত থাকে। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধেও লেখক লেখার সরলতার প্রতি জোর দিয়েছেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে আত্মসচেতন লেখক ভবিষ্যতের লেখকদের জন্য কিছু আত্মোপলব্ধিগত পরামর্শ দিয়েছেন, যা লেখকদের লেখার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। এরই অংশ হিসেবে রচনাটিতে লেখার সরলতা, বস্তুনিষ্ঠতা, অনুকরণপ্রিয়তা পরিহার ও মানবকল্যাণকে উদ্দেশ্য করে লেখাকে রচনার বড়ো গুণ হিসেবে অভিহিত করেছেন। পক্ষান্তরে উদ্দীপকের ঘটনাবর্তে কেবল রচনার সহজবোধ্যতার দিকই তুলে ধরা হয়েছে, উল্লিখিত অন্যান্য দিক নয়। এদিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
“উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আংশিক ভাবনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর