উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন দিকটি ফটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় উল্লিখিত রচনার অন্যতম গুণ সহজবোধ্যতার দিকটি ফুটে উঠেছে। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক যেসব বিষয়ে পরামর্শ দিয়েছেন, সেগুলোর মধ্যে লেখার সরলতা ও সহজবোধ্যতা অন্যতম। প্রবন্ধটিতে সরলতাকে তিনি রচনার সর্বশ্রেষ্ঠ অলংকার হিসেবে অভিহিত করেছেন। উদ্দীপকের আরাফ বড়ো হয়ে লেখক হতে চায়। এজন্য সে এখন থেকেই লেখালেখির চর্চা করছে। আর তা করতে গিয়ে সে জটিল ও অপরিচিত শব্দ পরিহার করে সহজ-সরল শব্দ ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছে। এভাবেই সে রচনা লেখার চেষ্টা করছে। একইভাবে, 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় নতুন লেখকদের পরামর্শ দিতে গিয়ে লেখক রচনার সরলতা ও বোধগম্যতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর মতে, একটি আদর্শ লেখা অবশ্যই সহজ-সরল ভাষায় লেখা উচিত, যাতে তা সহজেই পাঠক বুঝতে পারে। উদ্দীপকে আলোচ্য রচনার এ দিকটিই বিশেষভাবে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন দিকটি ফট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর