উদ্দীপক এবং 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আলোকে সাহিত্যের মানোন্নয়নের পথ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনা উভয় ক্ষেত্রেই লেখকদ্বয় লেখার মানোন্নয়নের বিষয়ে নব্য লেখকদের ইতিবাচক পরামর্শ দিয়েছেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় লেখক নতুন লেখকদের আদর্শ কী হওয়া উচিত সেই বিষয়ে অত্যাবশ্যকীয় পরামর্শ দিয়েছেন। সর্বোপরি তিনি লেখার বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেছেন, যার প্রতিটি উপদেশই পালনীয়। উদ্দীপকে লোকসাহিত্য রচনার ব্যাপারে লেখক আধুনিক সাহিত্যিকদের যে পরামর্শ দিয়েছেন তা সাধুবাদ পাওয়ার যোগ্য। লোকসাহিত্য সাধারণ মানুষের সরল মনের অভিব্যক্তি। তাই কোনো আধুনিক সাহিত্যিক যেন এতে তার পাণ্ডিত্য প্রকাশের জন্য তত্ত্বকথার সংযোগ না ঘটান সেই বিষয়ে লেখক সতর্ক করেছেন। আলোচ্য প্রবন্ধেও লেখক যে বিষয়ে যার অধিকার নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপকে অকর্তব্য বলে মনে করেন। কেননা তাতে রচনা হয়ে পড়ে সাময়িক সাহিত্য। উদ্দীপকের লেখক রচনা বিশ্বাসযোগ্য ও মানসম্মত করার পরামর্শ দিয়েছেন। লোকসাহিত্যের সরল আবেদন হারালেই তা হয়ে পড়বে কৃত্রিম। আলোচ্য প্রবন্ধেও লেখক লেখার মানদণ্ড ও বস্তুনিষ্ঠতা সম্পর্কে তরুণ লেখকদের পরামর্শ দিয়েছেন। সাহিত্য রচনায় সত্য ও সৌন্দর্যকে লেখক অধিক গুরুত্ব দিয়েছেন। কেননা অসত্য বা নীতিবিরুদ্ধে হলে লেখার আবেদন সর্বজনীন হয়ে উঠবে না। এছাড়া লিখতে হবে নিজের অধিকৃত বিষয়কে কেন্দ্র করে, নচেৎ লেখা হয়ে পড়বে কৃত্রিম ও সাময়িক। উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে লেখকদ্বয় লেখার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে লেখার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপক এবং 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আলোকে সাহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর