উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন দিকটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার যে বিষয়ে যার অধিকার নেই, সেই বিষয়ে হস্তক্ষেপ নিষেধ করার দিকটির ইঙ্গিত রয়েছে। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় লেখক নতুন লেখকদের যে পরামর্শ দিয়েছেন তা অবশ্যপালনীয়। তিনি বলতে চেয়েছেন- যে বিষয়ে যার অধিকার নেই, সেই বিষয়ে হস্তক্ষেপ করা তার পক্ষে অকর্তব্য। উদ্দীপকে লোকসাহিত্য সৃষ্টিতে আধুনিক সাহিত্যিকদের উচ্চতর বোধ নিয়ে প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে। লোকসাহিত্য সাধারণ মানুষের সরল মনের অভিব্যক্তি, তাতে আধুনিক সাহিত্যের তত্ত্বকথা জুড়ে দিলে তার হানি ঘটা স্বাভাবিক। তাই লেখক আধুনিক সাহিত্যিকদের এ বিষয়ে সতর্ক করেছেন। আলোচ্য প্রবন্ধেও লেখক তাঁর পরামর্শের এক পর্যায়ে উল্লেখ করেছেন, যে বিষয়ে যার অধিকার নেই, সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। বিষয়টি উদ্দীপকের লেখকের লোকসাহিত্যে আধুনিক লেখকদের প্রবেশের ক্ষেত্রে সতর্কবার্তার অনুরূপ বলা যেতে পারে।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
উদ্দীপকটি 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন দিকটির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর