নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: সহকর্মী বিপিনের দক্ষ ঘটকালিতে বিধানের বিবাহ সম্পন্ন হলো। পাত্রের বয়স বেশি এবং ভালো চাকুরি না করায় উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিধানের বাবার ইচ্ছা ছিল মোটা অঙ্কের যৌতুক' নিবেন। বিপিনের ঘটকালির নিপুণ দক্ষতা ও শিক্ষিত ছেলের প্রবল অনিচ্ছা থাকায় যৌতুক নিতে পারলেন না। Q. উদ্দীপকের 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে- i. পণ গ্রহণের বিষয়ে বরের নিরবতা ii. ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা iii. হৃদয়বৃত্তির কাছে প্রথার পরাজয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে বিপিনের দক্ষ ঘটকালি সরাসরি 'অপরিচিতা' গল্পের হরিশের ঘটক-দক্ষতাকে মনে করিয়ে দেয়—গল্পে বলা আছে, “হরিশ আসর জমাইতে অদ্বিতীয়”। আবার শিক্ষিত ছেলের অনিচ্ছায় যৌতুক না নেওয়া—এখানে হৃদয়বৃত্তি/নৈতিকতার কাছে পণপ্রথার পরাজয় ঘটেছে; 'অপরিচিতা' গল্পও যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী গল্প।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ