চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে বিদ্যালয়ে সংযোগের ক্ষেত্রে কোনটি সুবিধাজনক নয়? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-১ এর বর্তনীটি হলো সমান্তরাল বর্তনী এবং চিত্র-২ হলো সিরিজ বর্তনী। বিদ্যালয়ে সংযোগের ক্ষেত্রে সিরিজ বর্তনীটি, সুবিধাজনক নয়। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- চিত্র-১ এর সমান্তরাল বর্তনীটিতে বাল্ব দুইটির সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি বাল্ব ফিউজ হলেও অন্য বাল্বটি জ্বলে। প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো ও নেভানো যায়। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি বাল্বই বিদ্যুৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালকশক্তি পায়। ফলে বর্তনীর দুটি বাল্বই সমান উজ্জ্বলভাবে জ্বলে। অন্যদিকে, চিত্র-২ এর সিরিজ সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ তিনটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটি বাল্ব বিদ্যুৎ প্রবাহে যতটুকু বাধা দেয়, তিনটি বাল্ব তার চেয়ে বেশি বাধা দেয়। তাই একটি বাল্ব যত উজ্জ্বললভাবে জ্বলে তিনটি বাল্ব তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলে। চিত্র-২ এর সিরিজ বর্তনীর তিনটি বাল্ব এর একটি বাল্ব ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্য দিয়েই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অপর বাল্বটি জ্বলে না। আবার সুইচ অন করলে একই সাথে তিনটি বাল্ব জ্বলে ওঠে। সুইচ অফ করলে একই সাথে তিনটি বাল্ব নিভে যাবে। বাল্ব তিনটিকে পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায় না। সুতরাং সার্বিক বিবেচনায় বিদ্যালয়ে সংযোগের ক্ষেত্রে সিরিজ বর্তনী সুবিধাজনক নয় বরং সমান্তরাল বর্তনী সুবিধাজনক একটি বিদ্যুৎ সংযোগ পদ্ধতি।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে বিদ্যালয়ে সংযোগের ক্ষেত্রে কোনটি সুবিধ…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
কিলোওয়াট-ঘণ্টা
= ২১.৭ কিলোওয়াট-ঘণ্টা
= ২১.৭ ইউনিট
সুতরাং চিত্র-১ এর উপকরণগুলো দৈনিক ৫ ঘণ্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে ২১.৭ ইউনিট বিদ্যুৎ ব্যয়িত হবে।উত্তর
