উদ্দীপকের চিত্র-১ এর P চিহ্নিত অংশটির গঠন ও কার্যক্রম চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর P চিহ্নিত অংশটি হলো ব্যাটারি। নিচে ব্যাটারির গঠন ও কার্যক্রম চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- আমাদের দৈনন্দিন জীবনে একটি তড়িৎ কোষকে ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। ব্যাটারিতে সাধারণত তিনটি অংশ থাকে। একটি অ্যানোড, একটি ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য (ইলেকট্রোলাইট)। এ অ্যানোড ও ক্যাথোডকেই তড়িৎ বর্তনীতে সংযুক্ত করা হয়। অ্যানোড হলো ধনাত্মক এবং ক্যাথোড হলো ঋণাত্মক তড়িদ্বার। ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে ইলেকট্রন জমা হয়, অ্যানোডে ইলেকট্রন কম হয়। এর ফলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এ অবস্থায় অ্যানোড ও ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। [চিত্র]
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ এর P চিহ্নিত অংশটির গঠন ও কার্যক্রম চিত্রের সাহায…
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
