উল্লিখিত সমস্যা সমাধানে বিশেষ ধরনের বাল্ব ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মিসেস ফাতিমার বাসায় সাধারণ বাল্ব ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল বেশি আসে। তাই তিনি সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলেন। নিচে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো- ১. এনার্জি সেভিং বাল্ব প্রথমে কিনতে খরচ বেশি পড়লেও এটি সাধারণ বাল্বের চেয়ে অনেক বেশিদিন টিকে। ২. এনার্জি সেভিং বাল্ব ব্যবহারে অনেক কম তড়িৎ বিল আসবে। ফলে খরচ সাশ্রয় হবে কিন্তু সাধারণ বাল্বে বেশি বিল আসবে। ৩. এনার্জি সেভিং বাল্ব চালনা করতে কম শক্তির দরকার হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছরে ৩০ লক্ষ পরিবারে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব। যা সাধারণ বাল্ব দ্বারা সম্ভব নয়। ৪. এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমাতে পারি। সাধারণ বাল্ব বেশি বিদ্যুৎ খরচ করে বলে তা সম্ভব নয়। ৫. এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশিদিন টিকে। ফলে কম সংখ্যক বাল্ব পরিত্যক্ত হয়। এদের ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় সুবিধা হয়। কিন্তু সাধারণ বাল্ব অল্প দিনেই ফিউজ হয়ে যায়। উপরে বর্ণিত এনার্জি সেভিং বাল্বের সুবিধাগুলোর আলোকে বলা যায়, মিসেস ফাতিমার বাসায় এনার্জি সেভিং বাল্বের ব্যবহার করা যৌক্তিক ছিল।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উল্লিখিত সমস্যা সমাধানে বিশেষ ধরনের বাল্ব ব্যবহারের যৌক্তিকতা বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
কিলোওয়াট-ঘণ্টা
= ১৪৪ কিলোওয়াট-ঘণ্টা
২টি ফ্যান কর্তৃক ব্যয়িত তড়িৎ শক্তি,
কিলোওয়াট-ঘণ্টা
= ৩৮.৪ কিলোওয়াট-ঘণ্টা
এবং ১টি TV কর্তৃক ব্যয়িত তড়িৎ শক্তি,
কিলোওয়াট-ঘণ্টা
= ৪৮ কিলোওয়াট-ঘণ্টা
∴ মোট ব্যয়িত তড়িৎ শক্তি =
= (১৪৪ + ৩৮.৪ + ৪৮) কিলোওয়াট-ঘণ্টা
= ২৩০.৪ কিলোওয়াট-ঘণ্টা = ২৩০.৪ ইউনিট
প্রতিটি ইউনিট বিদ্যুতের দাম ৫.৭৫ টাকা হলে
২৩০.৪ ইউনিট বিদ্যুতের দাম = (৫.৭৫ × ২৩০.৪) টাকা = ১৩২৪.৮০ টাকা
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত মিসেস ফাতিমার বাড়ির মাসিক বিদ্যুৎ বিল হবে ১৩২৪.৮০ টাকা।উত্তর
