A ও B বাল্বদ্বয় প্রতিদিন ৬ ঘণ্টা করে জ্বালালে মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে?
উত্তর: উদ্দীপকের A ও B বাল্ব দুটির মোট ক্ষমতা, P = (60 + 40) W = 100W আমরা জানি, 1 মাস = 30 দিন ∴ মোট সময়, t = (30 × 6) ঘণ্টা= 180 ঘণ্টা [চিত্র] [গণিত] কিলোওয়াট-ঘণ্টা [গণিত] কিলোওয়াট-ঘণ্টা 18 ইউনিট অতএব, মাসে 18 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
A ও B বাল্বদ্বয় প্রতিদিন ৬ ঘণ্টা করে জ্বালালে মাসে কত ইউনিট বিদ্যুৎ…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
কিলোওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
18 ইউনিট অতএব, মাসে 18 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে।উত্তর
সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রতিটি বর্তনী উপাদান চালু বা বন্ধ করার জন্য আলাদা সুইচ থাকে। ফলে প্রয়োজন ও সুবিধামতো যেকোনো বর্তনী উপাদান (যেমন- বৈদ্যুতিক বাতি, পাখা প্রভৃতি) বন্ধ বা চালু করা যায়। একটি যন্ত্রকে বন্ধ বা চালু করলে এর কোনো প্রভাব অপর যন্ত্রগুলোর উপর পড়ে না। অর্থাৎ প্রতিটি যন্ত্রের সুইচিং ব্যবস্থা আলাদা ধরনের। সংযোগের প্রতিটি শাখায় পৃথকভাবে ফিউজ ব্যবহার করা যায় বলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা ব্যবস্থা অধিকতর টেকসই থাকে। এছাড়া সংযোগে কোনো একটি বর্তনী উপাদান নষ্ট হয়ে গেলেও অপর যন্ত্রগুলোর উপর এর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ অপর যন্ত্রগুলো স্বাধীনভাবে চলতে থাকে। সমান্তরাল বর্তনী ব্যবহারে সুবিধার সাথে কিছু অসুবিধাও রয়েছে। সমান্তরাল বর্তনীতে সংযোগ তারের পরিমাণ বেশি দরকার হয়। যার ফলে খরচ বৃদ্ধি পায়। এছাড়াও সমান্তরাল বর্তনীর গঠন প্রকৃতি সিরিজ বর্তনী অপেক্ষা জটিল হয়। সর্বোপরি বাসাবাড়িতে ব্যবহারের ক্ষেত্রে সমান্তরাল বর্তনীর কিছু অসুবিধা থাকা সত্ত্বেও উক্ত বর্তনী ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক।