উদ্দীপকের প্রতীকগুলো ব্যবহার করে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী একটি বর্তনী আঁক এবং উক্ত বর্তনীটির সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতীকগুলো ব্যবহার করে বাসাবাড়ির ব্যবহার উপযোগী একটি সমান্তরাল বর্তনী আঁকা হলো- [চিত্র] সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রতিটি বর্তনী উপাদান চালু বা বন্ধ করার জন্য আলাদা সুইচ থাকে। ফলে প্রয়োজন ও সুবিধামতো যেকোনো বর্তনী উপাদান (যেমন- বৈদ্যুতিক বাতি, পাখা প্রভৃতি) বন্ধ বা চালু করা যায়। একটি যন্ত্রকে বন্ধ বা চালু করলে এর কোনো প্রভাব অপর যন্ত্রগুলোর উপর পড়ে না। অর্থাৎ প্রতিটি যন্ত্রের সুইচিং ব্যবস্থা আলাদা ধরনের। সংযোগের প্রতিটি শাখায় পৃথকভাবে ফিউজ ব্যবহার করা যায় বলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা ব্যবস্থা অধিকতর টেকসই থাকে। এছাড়া সংযোগে কোনো একটি বর্তনী উপাদান নষ্ট হয়ে গেলেও অপর যন্ত্রগুলোর উপর এর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ অপর যন্ত্রগুলো স্বাধীনভাবে চলতে থাকে। সমান্তরাল বর্তনী ব্যবহারে সুবিধার সাথে কিছু অসুবিধাও রয়েছে। সমান্তরাল বর্তনীতে সংযোগ তারের পরিমাণ বেশি দরকার হয়। যার ফলে খরচ বৃদ্ধি পায়। এছাড়াও সমান্তরাল বর্তনীর গঠন প্রকৃতি সিরিজ বর্তনী অপেক্ষা জটিল হয়। সর্বোপরি বাসাবাড়িতে ব্যবহারের ক্ষেত্রে সমান্তরাল বর্তনীর কিছু অসুবিধা থাকা সত্ত্বেও উক্ত বর্তনী ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উদ্দীপকের প্রতীকগুলো ব্যবহার করে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী একটি বর্…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
কিলোওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
18 ইউনিট অতএব, মাসে 18 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে।উত্তর
সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রতিটি বর্তনী উপাদান চালু বা বন্ধ করার জন্য আলাদা সুইচ থাকে। ফলে প্রয়োজন ও সুবিধামতো যেকোনো বর্তনী উপাদান (যেমন- বৈদ্যুতিক বাতি, পাখা প্রভৃতি) বন্ধ বা চালু করা যায়। একটি যন্ত্রকে বন্ধ বা চালু করলে এর কোনো প্রভাব অপর যন্ত্রগুলোর উপর পড়ে না। অর্থাৎ প্রতিটি যন্ত্রের সুইচিং ব্যবস্থা আলাদা ধরনের। সংযোগের প্রতিটি শাখায় পৃথকভাবে ফিউজ ব্যবহার করা যায় বলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা ব্যবস্থা অধিকতর টেকসই থাকে। এছাড়া সংযোগে কোনো একটি বর্তনী উপাদান নষ্ট হয়ে গেলেও অপর যন্ত্রগুলোর উপর এর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ অপর যন্ত্রগুলো স্বাধীনভাবে চলতে থাকে। সমান্তরাল বর্তনী ব্যবহারে সুবিধার সাথে কিছু অসুবিধাও রয়েছে। সমান্তরাল বর্তনীতে সংযোগ তারের পরিমাণ বেশি দরকার হয়। যার ফলে খরচ বৃদ্ধি পায়। এছাড়াও সমান্তরাল বর্তনীর গঠন প্রকৃতি সিরিজ বর্তনী অপেক্ষা জটিল হয়। সর্বোপরি বাসাবাড়িতে ব্যবহারের ক্ষেত্রে সমান্তরাল বর্তনীর কিছু অসুবিধা থাকা সত্ত্বেও উক্ত বর্তনী ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক।