গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে উপরের কোন ধরনের বর্তনী সুবিধাজনক? যুক্তিসহকারে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক' এবং চিত্র 'খ' হলো যথাক্রমে সমান্তরাল বর্তনী ও শ্রেণি বর্তনী। গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে সমান্তরাল বর্তনী বেশি সুবিধাজনক। নিচে তা যুক্তিসহকারে বিশ্লেষণ করা হলো- আমরা জানি, সমান্তরাল বর্তনীটির তড়িৎ উপকরণগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হলেও অন্য তড়িৎ উপকরণগুলো চলবে। প্রতিটি তড়িৎ উপকরণই পৃথক পৃথকভাবে চালানো সম্ভব হবে। প্রতিটি উপকরণের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি তড়িৎ উপকরণই তড়িৎ কোষের পূর্ণ তড়িচ্চালক শক্তি পায়। ফলে বর্তনীর চারটি তড়িৎ উপকরণই সমান তড়িৎশক্তি পাবে। অপরদিকে শ্রেণি বর্তনীতে একই বিদ্যুৎপ্রবাহ তিনটি বাল্ব ও ফ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হবে। একটি তড়িৎ উপকরণ বিদ্যুৎপ্রবাহে যতটুকু বাধা দেয় চারটি তড়িৎ উপকরণ তার চেয়ে বেশি বাধা দেয়। তাই একটি তড়িৎ উপকরণ যে পরিমাণ বিদ্যুৎশক্তি পায় চারটি তড়িৎ উপকরণ তার চেয়ে কম পায়। আবার শ্রেণি বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্য দিয়েই বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে অন্য তড়িৎ উপকরণগুলো চলবে না। এছাড়া এ বর্তনীতে সুইচ অন করলে একই সাথে বাল্বগুলো জ্বলে উঠবে এবং ফ্যানটি চলা শুরু করবে। সুইচ অফ করলে একই সাথে চারটি তড়িৎ উপকরণ বন্ধ হয়ে যাবে। তড়িৎ উপকরণগুলোকে পৃথকভাবে চালানো সম্ভব হবে না। অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, গৃহে বিদ্যুতায়নে শ্রেণি ও সমান্তরাল বর্তনীর মধ্যে সমান্তরাল বর্তনীই সুবিধাজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে উপরের কোন ধরনের বর্তনী সুবিধাজনক? যুক্তি…
উদ্দীপক
প্রতিটি বাল্বের ক্ষমতা ১০০ ওয়াট।Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
কিলোওয়াট
= ৯৯.২ কিলোওয়াট-ঘণ্টা
∴ জানুয়ারি মাসে মোট ব্যয়িত শক্তি = ৯৯.২ কিলোওয়াট-ঘণ্টা
= ৯৯.২ ইউনিট
অতএব, জানুয়ারি মাসে মোট ৯৯.২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।উত্তর
