এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের সুবিধা কী? ব্যাখ্যা কর
উত্তর: সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং বাল্ব ব্যবহার সুবিধাজনক। কারণ সাধারণ বাল্বের তুলনায় এ ধরনের বাল্ব বেশিদিন টিকে এবং এতে বিদ্যুৎ বিল কম আসে। ফলে খরচের সাশ্রয় হয়। এই বাল্ব চালনা করতে কম শক্তির দরকার হয়। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমে, ফলে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা কমে। বেশিদিন টিকে বলে কম পরিত্যক্ত হয় এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনাও সুবিধা হয়। এসব কারণেই সাধারণ বাল্বের তুলনায় এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা সুবিধাজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের সুবিধা কী? ব্যাখ্যা কর
উত্তর
