P ব্যবহার করে Q এর উপরে কীভাবে R এর প্রলেপ দেওয়া যাবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-P হলো একটি শুষ্ক কোষ বা ব্যাটারি, Q হলো একটি লোহার চামচ এবং R হলো রুপা। সাধারণত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলা হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করা হয়। লোহার চামচের উপর রুপার প্রলেপ দেওয়ার জন্য একটি পাত্রে কিছু [গণিত] অর্থাৎ রুপার দ্রবণ নিতে হবে। একটি রুপার পাত অ্যানোড হিসেবে এবং লোহার চামচটি ক্যাথোড হিসেবে দ্রবণে ডুবাতে হবে। দ্রবণে থাকা সিলভার ( [গণিত] )আয়নগুলোকে ক্যাথোডে প্রেরণ ও ইলেকট্রন গ্রহণ করার জন্য এখানে বিদ্যুৎ চালনা করতে হবে। এই বিদ্যুৎ চালনা করতে একটি ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোড এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কোষের ক্যাথোড যুক্ত করতে হবে। ব্যাটারি সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চালনা করলে অ্যানোড থেকে রুপা ক্যাথোডে জমা হবে এবং সেখানে রাখা লোহার চামচের উপর প্রলেপ পড়বে। এভাবে ব্যাটারি ব্যবহার করে লোহার চামচের উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে রুপার প্রলেপ দেওয়া যাবে।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
P ব্যবহার করে Q এর উপরে কীভাবে R এর প্রলেপ দেওয়া যাবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
