তড়িতের সিস্টেম লস ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণভাবে তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়ই হলো সিস্টেম লস। সিস্টেম লসের কারণ হলো- তড়িৎ সরবরাহ লাইনের রোধের কারণে তড়িৎ শক্তির তাপে রূপান্তর এবং তড়িৎ উৎপাদন কেন্দ্র ও গ্রাহকের মাঝপথে বৈদ্যুতিক লাইন থেকে অবৈধভাবে লাইন টেনে বিদ্যুৎ ব্যবহার করা যার কোনো হিসাব মিটারে থাকে না। এ অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ফলে উৎপন্ন তড়িৎ ও ব্যবহৃত বিদ্যুতের গড়মিল দেখা যায়। তাই সিস্টেম লস হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
তড়িতের সিস্টেম লস ব্যাখ্যা কর।
উত্তর
