উদ্দীপকের উপাদানটির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উপাদানটি হলো পানি। পানির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব নিচে ব্যাখ্যা করা হলো : বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে পানির তাপমাত্রাও বেড়ে যাবে। তাপমাত্রার সামান্য বৃদ্ধিতেই মেরু অঞ্চলসহ অন্যান্য জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করবে। এ বরফগুলো পানি মূলত সমুদ্রে গিয়ে পড়বে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ফলে সমুদ্রের পানি পৃথিবীর নিচু দেশগুলোর মিঠা পানির উৎস যেমন- নদ-নদী, খাল-বিল, পুকুর, হ্রদ ও ভূ-গর্ভস্থ পানির সাথে মিলে যাবে। ফলে মিঠা পানির এসব উৎসগুলো লবণাক্ত হয়ে পড়বে। লবণাক্ত পানি পান করা বা দৈনন্দিন কোনো কাজে ব্যবহার করা সম্ভব নয়। এছাড়াও মিঠা পানির উৎস লবণাক্ত হলে মিঠা পানিতে বসবাসকারী জলজ উদ্ভিদ ও প্রাণীসমূহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং এক পর্যায়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ, পানির তাপমাত্রা বাড়লে দ্রবীভূত অক্সিজেন কমে, আবার লবণাক্ততা বাড়লেও কিছু দ্রবীভূত অক্সিজেন কমে যায় অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা এই দুইটির যৌথ বৃদ্ধির ফলে মিঠা পানিতে অক্সিজেন অনেক কমে যাবে, যার ফলে জলজ প্রাণীসমূহ বাঁচতে পারবে না। জলজ উদ্ভিদের বড় একটি অংশ লবণাক্ত পানিতে জন্মাতেও পারে না, বেড়ে উঠতেও পারে না, যে কারণে পানির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উদ্দীপকের উপাদানটির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
