উদ্দীপকে নজরুল সাহেবের ছাপাখানার প্রয়োজনীয় দ্রব্যটির তৈরির কৌশল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নজরুল সাহেবের ছাপাখানার জন্য প্রয়োজনীয় দ্রব্যটি হলো 'ব্লক'। নিচে তা তৈরির কৌশল অর্থাৎ তড়িৎ মুদ্রণ সম্পর্কে ব্যাখ্যা করা হলো— তড়িৎ প্রলেপনের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে মোমের ওপর ছাপ নেওয়া হয়। এর উপর ধীরে ধীরে কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একে তড়িৎ পরিবাহীতে রূপান্তরিত করা হয়। তারপর কপার সালফেট ( [গণিত] ) দ্রবণে এটিকে ক্যাথোড পাত হিসেবে ডুবানো হয়। অন্যদিকে একটি তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এখন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের ওপর তামার প্রলেপ পড়তে শুরু করবে। প্রলেপ খানিকটা পুরু হলে ছাঁচ থেকে ছাড়িয়ে তা ছাপার কাজে ব্যবহার করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উদ্দীপকে নজরুল সাহেবের ছাপাখানার প্রয়োজনীয় দ্রব্যটির তৈরির কৌশল ব্য…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
