উল্লিখিত এলাকার ঘটনা সমাজে কীরূপ প্রভাব ফেলে?- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হচ্ছে লোডশেডিং। সমাজ জীবনে লোডশেডিং এর প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- চাহিদার তুলনায় তড়িতের উৎপাদন কম হলে সব জায়গায় একই সাথে তড়িৎ সরবরাহ করা সম্ভব হয় না। তখন কোনো এলাকায় তড়িৎ প্রবাহ সাময়িকভাবে বন্ধ করার পদ্ধতিকেই বলা হয় লোডশেডিং। লোডশেডিং-এর ফলে তড়িৎ ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল সব কিছুতেই সমস্যা দেখা দেয়। বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে প্রাত্যহিক জীবনে খরচের পরিমাণ বেড়ে যায়। এমনকি প্রাত্যহিক জীবনের অনেক মূল্যবান সময় অলস কেটে যায়। ঘনঘন বিদ্যুৎ চলে গেলে মানুষ বিদ্যুতের অভাবে খুবই কষ্ট ভোগ করে, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। কলকারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। যার ফলে অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা এবং বৈদেশিক রপ্তানিমুখী অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। লোডশেডিং-এর ফলে সমাজে অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। সর্বোপরি বলা যায় লোডশেডিং-এর ফলে সমাজে নানামুখী বিরূপ প্রভাব বিরাজ করছে।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উল্লিখিত এলাকার ঘটনা সমাজে কীরূপ প্রভাব ফেলে?- বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং ফাহাদ সাহেবের বাসায় অক্টোবর মাসে ৯ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।উত্তর
