উদ্দীপকের যন্ত্রগুলো ব্যবহার করে নাঈমের বাড়ির জন্য উপযোগী বর্তনীর চিত্র অঙ্কনপূর্বক এর উপযোগিতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যন্ত্রগুলো হলো ৩টি বাল্ব এবং ২টি ফ্যান। এ যন্ত্রগুলো ব্যবহার করে নাঈমের বাড়ির জন্য উপযোগী বর্তনীর চিত্র অর্থাৎ, সমান্তরাল বর্তনীর চিত্র অঙ্কনপূর্বক এর উপযোগিতা নিচে ব্যাখ্যা করা হলো— [চিত্র] সমান্তরাল বর্তনীটির তড়িৎ উপকরণগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হলেও অন্য তড়িৎ উপকরণগুলো চলবে। প্রতিটি তড়িৎ উপকরণই পৃথক পৃথকভাবে চালানো সম্ভব হবে। প্রতিটি উপকরণের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি তড়িৎ উপকরণই তড়িৎ কোষের পূর্ণ তড়িচ্চালক শক্তি পায়। ফলে বর্তনীর পাঁচটি তড়িৎ উপকরণই সমান তড়িৎশক্তি পাবে।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উদ্দীপকের যন্ত্রগুলো ব্যবহার করে নাঈমের বাড়ির জন্য উপযোগী বর্তনীর চ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সমান্তরাল বর্তনীটির তড়িৎ উপকরণগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হলেও অন্য তড়িৎ উপকরণগুলো চলবে। প্রতিটি তড়িৎ উপকরণই পৃথক পৃথকভাবে চালানো সম্ভব হবে। প্রতিটি উপকরণের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি তড়িৎ উপকরণই তড়িৎ কোষের পূর্ণ তড়িচ্চালক শক্তি পায়। ফলে বর্তনীর পাঁচটি তড়িৎ উপকরণই সমান তড়িৎশক্তি পাবে।