বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে তানহা ও মারিয়াদের বাসায় কোন বিদ্যুৎ সংযোগটি বেশি উপযোগী? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে তানহাদের বাসায় সমান্তরাল বর্তনী ও মারিয়াদের বাসায় সিরিজ বর্তনীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। আমরা জানি, সিরিজ সংযোগে বর্তনীর সকল উপকরণের জন্য একটি বিদ্যুৎ প্রবাহের পথ থাকে। ফলে প্রথম উপকরণ যে পরিমাণ বিদ্যুৎ শক্তি পেয়ে থাকে 'পরবর্তী উপকরণগুলো ক্রমান্বয়ে তার থেকে কম বিদ্যুৎ শক্তি পায়। কোনো কারণে বর্তনীর একটি তড়িৎ উপকরণ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ বর্তনীর বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এছাড়াও সিরিজ বর্তনীতে নিয়ন্ত্রণ সুইচ একটি থাকে বিধায় সুইচ অন বা অফ করলে সবগুলো উপকরণ একত্রে অন বা অফ হবে। অপরদিকে, সমান্তরাল বর্তনীতে বৈদ্যুতিক উপকরণগুলোর জন্য আলাদা আলাদা বিদ্যুৎ প্রবাহ পথ থাকে। ফলে একটি উপকরণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বা নষ্ট হলেও অন্যগুলোর উপর কোনো প্রভাব পড়ে না। এছাড়া প্রতিটি বিদ্যুৎ উপকরণ আলাদাভাবে অন বা অফ করা যায় এবং বিদ্যুৎ প্রবাহের মানও ধ্রুব থাকে বা অন্য উপকরণ দ্বারা প্রভাবিত হয় না। অতএব উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে তানহা ও মারিয়াদের বাসার সংযুক্ত বর্তনীর মধ্যে তানহাদের বাসার সমান্তরাল সংযোগটি বেশি উপযোগী।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে তানহা ও মারিয়াদের বাসায় কোন বিদ্যুৎ সংযোগট…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
