উদ্দীপকে বর্ণিত কোন সংযোগটি বাসা বাড়িতে ব্যবহার বেশি উপযোগী বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংযোগ দুটির মধ্যে সমান্তরাল সংযোগটিই বাসাবাড়িতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি উপযোগী। নিচে তা বিশ্লেষণ করা হলো— সিরিজ সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ পাঁচটি বাল্ব ও তিনটি ফ্যানের মধ্যদিয়ে প্রবাহিত হবে। একটি তড়িৎ উপকরণ বিদ্যুৎপ্রবাহে যতটুকু বাধা দেয়, আটটি তড়িৎ উপকরণ তার চেয়ে বেশি বাধা দেয়। তাই একটি তড়িৎ উপকরণ যতটুকু চলবে আটটি তড়িৎ উপকরণ তার চেয়ে কম চলবে। আবার শাকিবদের বাসায় সিরিজ বর্তনীর আটটি তড়িৎ উপকরণ এর একটি তড়িৎ উপকরণ ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্যদিয়েই বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অপর তড়িৎ উপকরণটি চলে না। আবার সুইচ অন করলে একই সাথে আটটি তড়িৎ উপকরণ চলে। সুইচ অফ করলে একই সাথে আটটি তড়িৎ উপকরণ বন্ধ হয়ে যাবে। তড়িৎ উপকরণ আটটিকে পৃথকভাবে চালানো যায় না। অপরদিকে, শাকিবের বাসায় সমান্তরাল বর্তনীটির তড়িৎ উপকরণগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্ব ও ফ্যানের মধ্যদিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হলেও অন্য তড়িৎ উপকরণটি চলে। প্রতিটি তড়িৎ উপকরণই পৃথক পৃথকভাবে চালানো যায়। প্রতিটি বাল্ব ও ফ্যানের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি তড়িৎ উপকরণই বিদ্যুৎ কোষের পূর্ণ বিদ্যুচ্চালকশক্তি পায়। ফলে বর্তনীর আটটি তড়িৎ উপকরণই সমানভাবে চলে। সুতরাং বলা যায় যে, শাকিবের বাসায় সমান্তরাল বর্তনীই বেশি সুবিধাজনক। উপরের আলোচনা হতে স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত সমান্তরাল সংযোগটিই বাসাবাড়িতে ব্যবহারের জন্য বেশি উপযোগী।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোন সংযোগটি বাসা বাড়িতে ব্যবহার বেশি উপযোগী বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
